মহাকাশে AI ডেটা সেন্টার! ২০২৯-এ ব্লু অরিজিনের রকেটে স্যাটেলাইট পাঠাবে Google

Published on:

Published on:

AI Data Center in Space! Google to Launch Satellite via Blue Origin rocket.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
গুগল এখন তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Data Center) কাজ মহাকাশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, প্রথমে এটি পড়ে চমকে গেলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি। সংস্থাটি (Google) শীঘ্রই ধনকুবের জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের রকেটে মহাকাশে AI-চালিত স্যাটেলাইট (Satellite) উৎক্ষেপণ করবে। যার লক্ষ্য হল মহাকাশের সৌরশক্তি ব্যবহার করে AI সিস্টেমগুলোকে শক্তি প্রদান করা। যার ফলে পৃথিবীর বিদ্যুৎ, ভূমি এবং কুলিং সিস্টেমের ওপর চাপ কমবে। গুগলের এই মিশনের নাম ‘প্রজেক্ট সানক্যাচার’। যা ২০২৯ সালের প্রথম দিকে ‘নিউ গ্লেন’ রকেটের মাধ্যমে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মহাকাশে AI ডেটা সেন্টার (Data Center):

কী জানিয়েছে সংস্থাটি: জানিয়ে রাখি যে, গুগলের প্রজেক্ট সানক্যাচারের সিনিয়র ডিরেক্টর ট্র্যাভিস বিলস ইতিমধ্যেই জানিয়েছেন যে, সংস্থাটি তার AI প্রযুক্তিকে শক্তি প্রদানের লক্ষ্যে মহাকাশে সূর্যের অফুরন্ত শক্তিকে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে। এই প্রচেষ্টায় ব্লু অরিজিনের সঙ্গে জোটবদ্ধ হওয়া একটি বড় পদক্ষেপ। ব্লু অরিজিনের ‘নিউ গ্লেন’ হল একটি বিশাল রকেট। যা একাধিকবার ব্যবহার করা যায়। এই রকেটটি ২০২৫ সাল থেকে মহাকাশে বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। যার মধ্যে নাসার ‘এসকেপ মিশন’ এবং এএসটি স্পেসমোবাইলের ‘ব্লুবার্ড ৭’ অন্তর্ভুক্ত।

AI Data Center in Space! Google to Launch Satellite via Blue Origin rocket.

‘প্রজেক্ট সানক্যাচার’ কী: উল্লেখ্য যে, গুগলের ব্লগ অনুসারে, প্রজেক্ট সানক্যাচার হলো একটি দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প। যার মাধ্যমে ভবিষ্যতে মহাকাশে বৃহৎ AI সিস্টেম চালানো সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য সৌরশক্তিচালিত ছোট ছোট স্যাটেলাইটের একটি গোষ্ঠী তৈরি করা হবে। এই স্যাটেলাইটগুলি গুগলের বিশেষ প্রসেসর (TPUs) দ্বারা সজ্জিত থাকবে এবং একটি বিশেষ ওয়্যারলেস অপটিক্যাল লিঙ্কের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে।

আরও পড়ুন: দেশজুড়ে লাফিয়ে বাড়ছে চাহিদা! শুধুমাত্র অক্টোবরেই বিক্রি ৩.৫৫ লক্ষ EV

এদিকে, ‘নিউ গ্লেন’ রকেট এই স্যাটেলাইটগুলিকে একটি বিশেষ সান-সিঙ্করোনাস অরবিটে পৌঁছে দেবে। যেখানে প্রতিটি স্যাটেলাইটে একটি ডেটা সেন্টার র‍্যাকের সমতুল্য শক্তি থাকবে। গুগল এবং তার অংশীদার প্ল্যানেট ল্যাবস এর আগে গত মাসে স্পেসএক্স-এর ট্রান্সপোর্টার ১৮ মিশনে ৪ টি প্রসেসরসহ একটি প্রোটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। গত ১ অক্টোবর ট্র্যাভিস বিলস জানান যে, স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং এটি মহাকাশের তাপ, শীতলতা ও বিকিরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সঠিকভাবে কাজ করছে।

আরও পড়ুন: GST নেটওয়ার্কের বড় পদক্ষেপ! এবার রেলের মতো মেট্রোতেও হবে পণ্য পরিবহণ

মহাকাশে AI ডেটা সেন্টারের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা: জানিয়ে রাখি যে, মহাকাশে ডেটা সেন্টার তৈরির ধারণাটি ক্রমশ গতি পাচ্ছে। ২০২৫ সালের শেষের দিকে, স্টারক্লাউড নামক একটি সংস্থা এনভিডিয়া এইচ১০০-এর মতো  সিস্টেম ব্যবহার করে মহাকাশে প্রথম AI মডেল (LLM) প্রশিক্ষণ দেয় এবং গুগল জেমিনির একটি অংশ পরিচালনা করে। স্টারক্লাউডের CEO ফিলিপ জনস্টনের মতে, মহাকাশে রাত বা খারাপ আবহাওয়ার বাধা ছাড়াই অবিরাম সূর্যালোক পাওয়া যায়। যা এই ধরনের কাজের জন্য আদর্শ। এদিকে, ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সও জানুয়ারির শেষে মার্কিন সংস্থা এফসিসি-র কাছে দশ লক্ষ সৌরশক্তিচালিত স্যাটেলাইটের জন্য আবেদন করেছে এবং ২০২৭ সালের শেষ নাগাদ বৃহৎ পরিসরে স্যাটেলাইট তৈরির জন্য টেক্সাসে একটি বড় গিগাস্যাট কারখানা নির্মাণ করছে।