নিছক দুর্ঘটনা নয়, ‘খুন’ হয়েছেন রাহুল? বিষ্ফোরক দাবি সংগঠনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : সকলকে যেন নাড়িয়ে দিয়ে গিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যু। তাঁর অস্বাভাবিক মৃত্যু বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছে। সবথেকে বড় প্রশ্ন হল, শুটিংয়ের সময় অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা কোথায়? ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রশাসনিক অনুমতি না নিয়েই তালসারিতে চলছিল শুটিং। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। আর এবার সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার দাবি জানিয়ে সরব হল সর্বভারতীয় সিনে সংগঠন।

রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যু নিয়ে জারি বিতর্ক

অভিনেতার ময়না তদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে প্রকাশ, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। ফুসফুসের ভেতরে অত্যধিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশের দাবি অনুযায়ী, হাঁটু জলে নেমে শুটিং করছিলেন তাঁরা। হঠাৎ করেই একটি গর্তে পড়ে যান রাহুল শ্বেতা। নায়িকাকে উদ্ধার করা গেলেও রাহুলের ক্ষেত্রে দেরি হয়ে যায়।

aicwa accused production house for killing Rahul Arunoday Banerjee

নিরাপত্তা নিয়ে প্রশ্ন: ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, অল্প সময় যদি জলে ডুবে থাকা হয় তাহলে এমনটা হবে না। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে রাহুল (Rahul Arunoday Banerjee) জলের তলায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সেদিন অন্যান্য কলাকুশলীরা কোথায় ছিলেন? অভিনেতাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন তুলেই ‘ভোলেবাবা পার করেগা’র প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার দাবি জানিয়েছে AICWA।

আরও পড়ুন : ট্রেনের খাবারে হাজারো সমস্যা, কোথায় জানাবেন অভিযোগ? কী বলছে রেলের নিয়ম?

বড় দাবি সংগঠনের: সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এটা খুন। নিরাপত্তার সঙ্গে শুটিং করা হলে এই ঘটনা ঘটত না। বাংলা এবং ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে পুরো ঘটনার তদন্ত করে প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন : সরকারি কর্মীদের পোয়াবারো, এপ্রিলে বাড়তি দুদিন ছুটির ঘোষণা রাজ্যের

এই ঘটনার পর অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠেছেই, সেই সঙ্গে সিরিয়ালের ভবিষ্যৎও অন্ধকার হয়ে গিয়েছে। এমতাবস্থায় আগামীতে কী হয় সেটাই দেখার।