বাংলাহান্ট ডেস্ক : এপ্রিলে আরও দুদিন বাড়ল ছুটি। রাজ্যের চাকরিজীবীদের জন্য বড় বিজ্ঞপ্তি দিল সরকার (Nabanna)। রাজ্যের সরকারি এবং সরকার পোষিত সংস্থার কর্মীরা পাবেন দুদিন বাড়তি ছুটি। বিধানসভা নির্বাচনের কারণেই এই অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
এপ্রিলে বাড়তি ছুটির ঘোষণা নবান্নের (Nabanna)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেদিন যে এলাকায় ভোট থাকবে সেদিন সেখানকার সমস্ত সরকারি দপ্তর, বাণিজ্যিক সংস্থা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের ছুটি থাকবে। এবার দু দফায় নির্বাচন হবে বাংলায়। ২৩ এবং ২৯ এপ্রিল রয়েছে নির্বাচন। তাই এই দুদিন ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে।

কারা পাবেন ছুটি: বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দিন সংশ্লিষ্ট বিধানসভা (Nabanna) এলাকায় সমস্ত সরকারি কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫১ এর আওতায় কার্যকর করা হবে এই নির্দেশ।
আরও পড়ুন : একসঙ্গেই জলে পড়ার দাবি, চলে গেলেন রাহুল, এখন কেমন আছেন শ্বেতা?
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা অন্য কোথাও কর্মরত তাদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন : ট্রেনের খাবারে হাজারো সমস্যা, কোথায় জানাবেন অভিযোগ? কী বলছে রেলের নিয়ম?
বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত সরকারি কর্মীরা নির্বাচনের ডিউটিতে যাবেন, তাদের ফিরতে দেরি হলে বা অন্য কোনও কারণে ছুটির দরকার হলে ভোটের পরদিন দেওয়া হবে স্পেশ্যাল ছুটি। ভোটের দিনগুলিতে ড্রাই ডেও ঘোষণা করা হয়েছে।












