বাংলাহান্ট ডেস্ক : একটি দুর্ঘটনা ওলটপালট করে দিল একাধিক জীবন। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। তাঁর সঙ্গেই শুটিংয়ে ছিলেন সিরিয়ালের নায়িকা শ্বেতা মিশ্র। তাঁর দাবি অনুযায়ী, জলে পড়ে গিয়েছিলেন তিনিও। তবে তাঁকে বাঁচিয়ে তোলা হয়। কিন্তু মর্মান্তিক পরিণতি হয় রাহুলের। ওই ঘটনার পর থেকে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন শ্বেতা।
রাহুল (Rahul Arunoday Banerjee) চলে যাওয়ার পর কেমন আছেন শ্বেতা?
শ্বেতা থাকেন গল্ফ গ্রিনে। দুর্ঘটনার দিন তিনি ফিরতে পারেননি শহরে। সূত্রের খবর অনুযায়ী, ৩০ তারিখ সোমবার কলকাতায় ফেরেন তিনি। তখনই চিকিৎসককে ডাকা হয়। জানা গিয়েছে, শ্বেতাকে ট্রমা কাটিয়ে ওঠার জন্য কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, বেশ সমস্যার মধ্যে রয়েছেন শ্বেতা। ট্রমা কাটিয়ে উঠতে কিছুদিন সময় লাগতে পারে তাঁর।

সবে শুরু হয় সিরিয়াল: স্টার জলসায় ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে অভিনয় করছেন শ্বেতা। এই সিরিয়ালেই নায়কের চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। ধারাবাহিকের নতুন মোড়ে, নতুন গল্পে নায়ক নায়িকা হন তাঁরা। খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে গল্পটি। সিরিয়ালে এতদিন বিয়ের কাহিনি দেখানো হচ্ছিল। হানিমুন পর্বের শুটিং করতে যাওয়া হয় তালসারি। আর সেখানেই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুন : ফুসফুস ফুলে দ্বিগুণ, ঠিক কী কারণে মৃত্যু রাহুলের? ময়না তদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
কী পরিণতি সিরিয়ালের: মাত্র কিছুদিন আগেই শুরু হয়েছে সিরিয়ালটি। খুব বেশিদিন হয়নি শুটিং করছেন রাহুল (Rahul Arunoday Banerjee) শ্বেতারা। এর মাঝেই এই দুর্ঘটনায় বড়সড় ধাক্কা লেগেছে চ্যানেল তথা টেলিপাড়ায়। এমতাবস্থায় সিরিয়ালটির শুটিং আর এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন : এপ্রিলে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ বাংলায়, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা
প্রসঙ্গত, ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল রাহুলের। ফুসফুসের ভেতরে অত্যধিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গিয়েছে বলে খবর। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, অল্প সময় যদি জলে ডুবে থাকা হয় তাহলে এমনটা হবে না। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে রাহুল জলের তলায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।












