বাংলা হান্ট ডেস্ক: মধ্য প্রাচ্য যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। পাশাপাশি আকাল দেখা দিয়েছে গ্যাসের। এবার পশ্চিম এশিয়ার আমেরিকা ও ইরান সংঘাতের জেরে উড়ান পরিষেবায় পড়েছে চলেছে প্রভাব। জানা যায় এই যুদ্ধের পরিস্থিতিতে এয়ারলাইন্স সংস্থা এয়ারএশিয়া এক্স (AirAsia X) তাদের ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের।
এভিয়েশন সেক্টরে বাড়ছে চাপ, দাম বাড়ল এয়ারএশিয়া এক্স টিকিটের (AirAsia X)
এয়ারলাইন্স সংস্থা এয়ারএশিয়া এক্স (AirAsia X) জানায় জেট ফুয়েল এর দাম অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় খরচ সামলানো কঠিন হয়ে উঠেছে। যার ফলে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি যে সকল রুটের উড়ান পরিষেবা থেকে জ্বালানি খরচ উঠে আসছে না, সেই সমস্ত রুটে উড়ান কমানো হতে পারে বলে জানিয়েছে এই সংস্থা।

আরও পড়ুন: কম উপকরণে দারুণ স্বাদ, বাঁকুড়ার ডিংলার ঝালেই জমবে ভোজ, রেসিপি রইল
এছাড়াও এয়ারেশিয়া এক্স জানিয়েছেন, তারা প্রায় ২০% পর্যন্ত ফুয়েল সারচার্জ বাড়িয়েছে। একই সঙ্গে টিকিটের দাম ৩১% থেকে ৪০% পর্যন্ত বেড়েছে। পাশাপাশি এই সনস্তার সহ প্রতিষ্ঠাতা টনি ফার্নান্ডেজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, যাত্রীদের চাহিদা এখনো শক্তিশালী রয়েছে। যার ফলে তারা ব্যবসা চালিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ।
তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একাধিক দেশে আপাতত বিমান পরিষেবা বন্ধ রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে তেল ও জ্বালানির সংকট তৈরি হয়েছে। এছাড়াও বাজারের জেট ফুয়েল এর দাম ব্যারেল প্রতি প্রায় ৩০০ ডলারে পৌঁছেছে।এছাড়াও ভারতের উড়ান সংস্থাগুলি এই এক পরিস্থিতি চাপে রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ রুট বন্ধ কর হয়ে যাওয়ায়, অসুবিধার সম্মুখীন হয়ে পড়ছেন।
পাশাপাশি ১ এপ্রিল অ্যাভিয়েশন টারবাইন কোয়েল এর দাম বাড়ানো হয়। যদিও কেন্দ্র ডোমেস্টিক ফ্লাইট এর জন্য ২৫ শতাংশ দাম বাড়ানো সিদ্ধান্ত নেয়। এছাড়া ইন্ডিগো ১৪ মার্চ থেকে ফুয়েল সারচার্জ চালু করে। এরপরে এটাএফ এর দাম বাড়ানোর পর সেই চার্জ আরও বেড়ে যায়। দেশীয় উড়ানের নতুন ফুয়েল চার্জ ২৭৫ টাকা থেকে ৯৫০ টাকা ধার্য করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে এই চার্জ ৯০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। আর এই পরিস্থিতিতে তাই ভাড়া বাড়াতে বাধ্য হয়েছে এয়ার এশিয়া এক্স (AirAsia X)। এই নিয়ম ২ এপ্রিল রাত ১২:১ মিনিট থেকে কার্যকর হয়েছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও সংঘাতের কারণে ফুয়েল সারচার্জ চালু করেছে।












