একবার রিচার্জেই চলবে পুরো বছর, Airtel-এর কম খরচের এই অফারে হবেন নিশ্চিন্ত

Published on:

Published on:

Airtel affordable offer for a whole year of service with just one recharge
Follow

বাংলা হান্ট ডেস্ক: টেলিকমিক দুনিয়ায় প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এবার সেই প্রতিযোগিতায় বাজারের নতুন চমক আনলো এয়ারটেল (Airtel)। গ্রাহকদের সুবিধার্থে জন্য এবার বাজারে এয়ারটেল (Airtel)। দেখে নিন সারা বছরের বার্ষিক রিচার্জ প্ল্যানের বিষয়ে বিস্তারিত।

একবার রিচার্জেই পুরো বছর পরিষেবা, Airtel-এর সাশ্রয়ী অফার (Airtel)

মোবাইল বর্তমান দিনে সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের সুবিধার্থে জন্য একের পর এক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান সামনে আনছে এয়ারটেল (Airtel)। তবে নতুন বছরের শুরুতেই এয়ারটেল গ্রাহকদের জন্য এমন একটা রিচার্জ এর সম্পর্কে জানাচ্ছি যা স্বল্প খরচে আপনাকে সারা বছর দেবে স্বস্তি।

Airtel affordable offer for a whole year of service with just one recharge

আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম! বিয়ের মরশুমে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন

১৮৪৯ টাকার Airtel রিচার্জ প্ল্যান: এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন পাওয়া যায়। এই রিচার্জে গ্রাহকরা ভারতে যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং, বিনামূল্যে নেশনাল রোমিং এবং ৩৬০০ টি SMS সুবিধা পাবেন।

২২৪৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান: এয়ারটেল প্রিপেইড রিচার্জ প্ল্যানে এক বছরের জন্য আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে নেশনাল রোমিং অফার করা হয়। এছাড়াও কোম্পানি মোট ৩৬০০ টি বিনামূল্যে এসএমএসও অফার করে।

৩৫৯৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান: এয়ারটেল দুটি সস্তা দামের প্ল্যান ছাড়াও, এয়ারটেলের এক বছরের জন্য ভ্যালিডিটির আরকেটি প্ল্যান অফার করে। যেখানে এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, আনলিমিটেড 5G সহ প্রতিদিন 2GB ডেটা এবং ১০০ টি SMS প্রতিদিন পাওয়া যাবে। এছাড়া কোম্পানি এই রিচার্জ প্ল্যানের সাথে এক বছরের মেয়াদ সহ Adobe Express Premium সাবস্ক্রিপশন অফার করছে। একই সঙ্গে Airtel Xstream Play সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এতে থাকছে SonyLiv, Amazon mx Player সহ ওটিটি সুবিধা রয়েছে (Airtel)।