অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান, নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ ৩

Published on:

Published on:

Ajit Pawar Plane Crash Near Baramati 28th january 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের রাজনীতিতে বুধবার সকালে নেমে এল বড় ধাক্কা। নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। অবতরণের আগেই ভেঙে পড়ে বিমানটি। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।

কর্মসূচিতে যোগ দিতেই বিমানে করে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার (Ajit Pawar)

সূত্রের খবর, ওই বিমানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁর নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন। বুধবার বারামতিতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের (Ajit Pawar)। সেই কর্মসূচিতে যোগ দিতেই তিনি বিমানে করে রওনা হয়েছিলেন।

কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী এবং একাধিক অ্যাম্বুলেন্স। উদ্ধারকাজ শুরু করা হয়।

তবে বিমানটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই খবর। ঘটনাকে ঘিরে গোটা রাজ্যজুড়ে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের আবহে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা রাজ্যের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Ajit Pawar Plane Crash Near Baramati 28th january 2026

আরও পড়ুনঃ ভোটের মুখে নবান্নের বড় পদক্ষেপ, উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে জেলায় জেলায় শীর্ষ আধিকারিক

অজিত পাওয়ার কে?

অজিত পাওয়ার (Ajit Pawar) মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-র একজন শীর্ষ নেতা। রাজ্যের রাজনীতিতে তিনি একজন পরিচিত ও প্রভাবশালী মুখ।