Durga Puja 2026 Live Updates

ভোটের মুখে নবান্নের বড় পদক্ষেপ, উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখতে জেলায় জেলায় শীর্ষ আধিকারিক

Published on:

Published on:

Nabanna
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঠিকমতো চলছে কি না, সেই বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। ভোটের আগে রাজ্যের প্রতিটি জেলায় উন্নয়ন কাজের অগ্রগতি জানতে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে।

জেলায় জেলায় ভোটের প্রচারে মমতা এবং অভিষেক

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় ভোটের প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারের হাতিয়ার হিসাবে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকেই সামনে আনছেন তাঁরা। জনসংযোগের সময় বারবার উঠে আসছে সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা।

রাজ্যের প্রকল্পগুলির কাজ দেখতেই এবার উদ্যোগী নবান্ন (Nabanna)

এই পরিস্থিতিতে সেই প্রকল্পগুলির কাজ বাস্তবে কতটা এগিয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এবার উদ্যোগী হল নবান্ন (Nabanna)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন সরকারি আধিকারিকরা। সময় অনুযায়ী তাঁদের বিভিন্ন জেলায় পরিদর্শনে যেতে হবে।
নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, যে যে জেলায় সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শনে যাবেন, সেই জেলার জেলা-শাসকের সঙ্গে সমন্বয় রেখে তাঁদের কাজ করতে হবে। উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বাস্তবায়নের গতি এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি নবান্নে জানানোই এই তদারকির মূল উদ্দেশ্য।

এই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তালিকাও প্রকাশ করা হয়েছে নবান্নের (Nabanna) তরফে। কোন জেলায় কে দায়িত্বে আছে দেখে নিন এক নজরে –

  • কলকাতা দক্ষিণের দায়িত্বে থাকছেন রাজেশ কুমার সিনহা
  • দক্ষিণ ২৪ পরগনায় দায়িত্ব পেয়েছেন ওঁকার সিং মীনা
  • পশ্চিম বর্ধমানে দায়িত্বে বন্দনা যাদব
  • মুর্শিদাবাদে পারভেজ আহমেদ সিদ্দিকি
  • মালদহের দায়িত্বে থাকছেন চোটেন ডি লামা
  • কলকাতা উত্তরের দায়িত্বে শান্তনু বসু
  • নদিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে ড. পি বি সালিমকে
  • দার্জিলিংয়ে (শিলিগুড়ি বাদে) দায়িত্বে থাকছেন সংশ্লিষ্ট আধিকারিকরা এবং কালিম্পংয়ের দায়িত্বে ডক্টর সৌমিত্র মোহন
  • বাঁকুড়ায় দায়িত্ব পেয়েছেন পি মোহানগান্ধী
  • পুরুলিয়ার দায়িত্বে সঞ্জয় বানসাল
  • পূর্ব বর্ধমানে দায়িত্বে থাকবেন শুভাঞ্জন দাস
  • হুগলিতে দায়িত্বে থাকবেন অন্তরা আচার্য
  • হাওড়ায় দায়িত্বে থাকবেন শরদ কুমার দ্বিবেদী
  • উত্তর ২৪ পরগনায় দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর পি উলগনাথনকে
  • পশ্চিম মেদিনীপুরে দায়িত্বে থাকবেন পবন কাদিয়ান
  • শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র দায়িত্বে থাকবেন
  • দক্ষিণ দিনাজপুরে দায়িত্ব পেয়েছেন চৈতালি চক্রবর্তী
  • পূর্ব মেদিনীপুরে দায়িত্বে থাকবেন ডক্টর রজত নন্দ
  • কোচবিহারে বিধানচন্দ্র রায় ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)
  • বীরভূমে দায়িত্বে থাকবেন পূর্ণেন্দু কুমার মাঝি ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) দায়িত্বে থাকবেন
  • জলপাইগুড়িতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাশাপাশি আলিপুরদুয়ারে সুনীল আগরওয়ালা ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)
  • উত্তর দিনাজপুরে তানভীর আফজাল ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)-কে দায়িত্ব দেওয়া হয়েছে

Bangla Awas Yojana

আরও পড়ুনঃ ‘যে পরিমাণ DA রাজ্য সরকার কর্মীদের না দিয়ে টাকা বাঁচিয়েছে তার পরিমাণ..,’ বিস্ফোরক ভাস্কর ঘোষ

ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির বাস্তব অগ্রগতি যাচাই করতেই এই প্রশাসনিক তদারকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন (Nabanna)।