আজকের রাশিফল ১৬ মার্চ, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 6 April 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনার মধ্যে আছে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানো। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি সঠিকভাবে ব্যবহার করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে রুপোর ফুলদানিতে সাদা রঙের ফুল রাখুন।

বৃষ রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে ছোটখাটো তিক্ততাকে মাথায় রাখবেন না। আপনি আজ এমন একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে সাম্প্রতিক কিছু প্রযুক্তি এবং দক্ষতা শিখতে পারবেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কোনও শুভ কাজ শুরু করার পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান।

মিথুন রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। অর্ধাঙ্গিনী একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই কালো রঙের কুকুরকে পোষ্য হিসেবে রাখুন এবং তার যত্ন করুন।

কর্কট রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন এবং সেগুললির জন্য অর্থব্যয়ও করতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারেন। আপনি আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কোনও কাজে সঠিক পরিশ্রম এবং পরিবারের সদস্যদের সমর্থনের ফলে আপনি লাভবান হতে পারেন। একটি নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আজ কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে স্ট্রোতযুক্ত জলে নারকেল নিক্ষেপ করুন।

সিংহ রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ অতিবাহিত হবে না। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনি আজকে তো গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বার্লির আটা দিয়ে তৈরি খাবার মাছকে খেতে দিন।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা এবং উত্তেজনা দূরে সরিয়ে রাখুন। এটি অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদের আপনি উপহার দিতেও পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ আপনার একটি দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করুন। জীবনসঙ্গীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

Ajker rashifal todays horoscope 16 March 2026.

তুলা রাশি: প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন। আপনি আজ কিছু সৃজনশীল কাজ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে কুষ্ঠরোগী দৃষ্টিহীন এবং প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন ও তাঁদের বিভিন্ন রঙের পোশাক অর্পণ করুন।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি অনেকটা সময় কাটাবেন। আজ আপনার মন শান্ত থাকবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন বিশুদ্ধ মধু সেবন করুন।

ধনু রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী মহিলাদের সাহায্য করুন।

আরও পড়ুন: বঙ্গে প্রথম এবং দ্বিতীয় দফায় কোন কোন আসনে সম্পন্ন হবে ভোটগ্রহণ? দেখুন সম্পূর্ণ তালিকা

মকর রাশি: আপনি আজ মামাবাড়ির একজন সদস্যের মাধ্যমে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। একজন বন্ধুর কিছু সমস্যার কারণে আপনার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। সন্ধ্যা নাগাদ আজ আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন না। আপনি আজ বাড়ির ছাদে কিংবা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার পাত্রে বা সম্ভব হলে সোনার পাত্রে জল রেখে তা পান করুন।

আরও পড়ুন: IPL-এর আগে বৈভবকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার! দিলেন চাঞ্চল্যকর প্রতিক্রিয়া

কুম্ভ রাশি: আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আমি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আজ আপনি আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। আপনি আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু ভালো ধারণা পাবেন। এই রাশির বয়স্ক ব্যক্তিরা তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পকেটে একটি সুগন্ধি রুমাল রাখুন।

মীন রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। আপনি আজ ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে কোনও অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা পাবেন। আজ আপনার সঙ্গে একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অর্ধাঙ্গিনীকে সম্মান করুন।