বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: এমন একটি জিনিস কেনার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো যেটির দাম ভবিষ্যতে বাড়তে পারে। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান ভৈরবের প্রসাদ অর্পণ করুন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। একজন পুরনো বন্ধুর কাজ থেকে আজ আপনি কোনও কাজে সাহায্য পেতে পারেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার জিনিসপত্রগুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলির ক্ষতি হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে সন্ধ্যাবেলায় তুলসিতলায় বাতি দিন।
মিথুন রাশি: জমি-সংক্রান্ত বিষয়ে অথবা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে মনোযোগী হতে হবে। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। আপনি আজ একজন বিশেষ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতন থাকতে হবে। প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মন দিয়ে শুনুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে লাল রঙের মিষ্টি জাতীয় খাবার হনুমানকে খেতে দিন।
কর্কট রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক কাজের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের একজন পুরনো বন্ধুর কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন।
সিংহ রাশি: আপনার একজন বন্ধু অথবা পরিচিত কারোর স্বার্থপর ব্যবহার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। বিনোদনমূলক কাজকর্ম এবং আমোদপ্রমোদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ সর্তকতার সঙ্গে গ্রহণ করতে হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের পোশাক বেশি করে পরুন।
কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান।

তুলা রাশি: একজন ঝগড়ুটে ব্যক্তির সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি যদি একটি জমি বিক্রি করতে যান সেক্ষেত্রে আজ ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন। যার ফলে আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সচেতন ভাবে করুন। আপনি আজ সন্তানদের সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দিতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: ভালো জীবনশৈলী অর্জনের জন্য রূপচর্চার প্রতি মনোযোগ দিন।
বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আর্থিক সঙ্কটের হতে পারেন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। আজ আপনার ভালোবাসার মানুষ আপনার একটি বদভ্যাসের কারণে বিরক্ত হতে পারেন। তাই, নিজেকে সংযত করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়ার কোনও আকস্মিক সফর ইতিবাচক ফলপ্রদান করবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনি বিপুল অর্থব্যয় করতে চাইবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। অন্যদের সাহায্য করার ক্ষমতার জন্য আজ আপনি সম্মানিত হতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান চালিশা পাঠ করুন।
আরও পড়ুন: হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান! ইউটিউবের মাধ্যমে ভারতের GDP-তে এল ১৮,০০০ কোটি
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে পালং শাক খেতে দিন।
আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’-র নতুন রেকর্ড! ভারত থেকে ১৩.২ বিলিয়ন ডলারের iPhone রফতানি করল Apple
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাচ্চারা তাদের স্কুলের প্রোজেক্ট শেষ করার জন্য আপনার কাছে সাহায্য চাইতে পারে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। অতীতে পরিচিত একজনের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ‘ওম ভৌমায় নমঃ’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।
মীন রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সম্মানিত হতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় পাবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছের শিকড়ে সেই জল ঢেলে দিন।













