আজকের রাশিফল ২ সেপ্টেম্বর, ব্যবসায় বাজিমাত করবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 2 September.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। তবে, আর্থিক দিক থেকে শীঘ্রই আপনার উন্নতি হবে। বন্ধুরা আজ আপনাকে তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকে করা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির পড়ুয়ারা আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই দুঃস্থ এবং অভাবী পড়ুয়াদের পেন, পেন্সিল ও খাতা দান করুন। এটি আপনার উপকারে আসবে।

বৃষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মধু সেবন করুন।

মিথুন রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার পছন্দের কাজগুলি করতে পারবেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো ও সাদা তিলের বীজ মিশিয়ে মাছেদের খেতে দিন।

কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে অবশ্যই অভিভাবকদের পরামর্শ গ্রহণ করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি একাধিক আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন এবং আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বাড়িতে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন। এটি আপনার উপকারে আসবে।

সিংহ রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাঁদের শরীরের প্রতি যত্ন নিতে হবে। অতিরিক্ত অর্থ এমন নিরাপদ জায়গায় সঞ্চয় করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি পেতে পারেন। আপনি আজ আপনার অর্ধাঙ্গিনীর একটি বিশেষ কৃতিত্বের প্রশংসা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি কাল সর্তকতার সঙ্গে করুন। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার ক্ষেত্রে এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টায় আপনার কাছে অনেকটা সময় থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান চালিশা পাঠ করুন।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। লোভ দূরে সরিয়ে রাখুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জমি-সংক্রান্ত বিষয়ে এবং কোন বিনোদনমূলক প্রকল্পে আপনি আজ অনেকের সঙ্গে সমন্বয় সাধন করতে পারেন. আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। অবসর সময়ে আজ আপনি আপনার ঘর পরিষ্কার করতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নদীতে কালো ও সাদা তিলের বীজ নিক্ষেপ করুন।

Ajker rashifal todays horoscope 2 September.

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে মানসিক চাপ বাড়তে পারে। আজ আপনি একটি কাজে আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের সহায়তায় আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে লাল রঙের গাছ লাগান।

বৃশ্চিক রাশি: আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। যদিও, পরে তা ঠিকঠাক হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অবিবাহিত হবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আজ অবশ্যই কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করুন এবং প্রসাদ অর্পণ করুন।

ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও লাভবান হবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যে আপনার পকেটে বা ওয়ালেটে একটি হলুদ কাপড়ের টুকরো অথবা রুমাল রাখুন।

আরও পড়ুন: ভারতে তৈরি হবে ভয়ঙ্কর অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল! আমেরিকান কোম্পানির সঙ্গে হাত মেলাল টাটা

মকর রাশি: ধর্মীয় কাজ কর্মের জন্য এই দিনটি অবশ্যই ভালো। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অবশ্যই সঠিকভাবে অর্থ সঞ্চয় প্রতি মনোযোগী হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। যজ্ঞ কর্মচারীদের আজ পদোন্নতি অথবা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই পাঁচজন কম বয়সী কন্যাকে দুধ ও মিছরি খেতে দিন।

আরও পড়ুন: ‘বাইরে থেকে দলকে সমর্থন করে যাব’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা লিওনেল মেসির

কুম্ভ রাশি: আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শিশুদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে কোনও উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনি রাতে একাকী বাড়ির ছাদে কিংবা একটি পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হনুমান চালিশা, সঙ্কটমোচন অষ্টক এবং ভগবান রামের স্তুতি পাঠ করুন।

মীন রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যেতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। আপনি আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। অপরিচিত ব্যক্তিদের নিজের গোপন তথ্য জানিয়ে দেবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এর পাশাপাশি, কাউকে কষ্ট দেবেন না এবং কারোর নিন্দা করবেন না।