আজকের রাশিফল ২৭ অগাস্ট, প্রেমের জীবনে সুখের জোয়ার এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 27 August 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনও মানসিক চাপ অথবা উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার ক্ষেত্রে আজকের এই দিনটি অবশ্যই ভালো। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর পারিবারিক অবস্থার কারণে রেগে থাকতে পারেন। তাঁকে শান্ত করার চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ অবশ্যই কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার বোনকে সম্মান করুন এবং ভালোবাসুন।

বৃষ রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে আত্মবিশ্বাস বজায় রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কোনও সন্দেহজনক আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শিশুদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে মহাদেবের পুজো করুন।

মিথুন রাশি: প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনি একটি কাজের পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার প্রতিবাদ প্রদর্শনের সুযোগ পেতে পারেন। আপনি আজ অবসর সময়টি মোবাইল চালিয়ে বা টিভি দেখে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা-কালো রঙের একটি গরুকে খাবার খেতে দিন।

কর্কট রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আজ আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের কম্বল অর্পণ করুন।

সিংহ রাশি: প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি পরিবারের একজন সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে পরিবারের সদস্যদের সাহায্য নিন। এর ফলে আপনি একাকীত্বের হতাশা থেকেও মুক্ত হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও ভ্রমণের মাধ্যমে এই রাশির কিছুজন ক্লান্ত হতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে চাঁদের আলোয় ১৫ থেকে ২০ মিনিট বসুন।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও পুরনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে যথেষ্ট বাতাস ঢুকতে দিন এবং সদর দরজা দিয়েও হাওয়া ঢোকার ব্যবস্থা করুন।

Ajker rashifal todays horoscope 27 August 2026.

তুলা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। জমি-সংক্রান্ত কাজকর্ম এবং বিনোদনমূলক বিষয়ে আজ আপনি অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার চৌকো টুকরোতে জাফরান লাগিয়ে গোলাপী রঙের কাপড়ে মুড়ে পূর্ব দিকে গিয়ে সূর্যোদয়ের সময়ে নির্জন স্থানে মাটি চাপা দিন।

বৃশ্চিক রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সন্তানদের পড়াশোনা নিয়ে অযথা চিন্তা করবেন না। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। কারোর সঙ্গে বিবাদ থাকলে আজকেই মিটিয়ে নিন। কোনও নতুন যৌথ উদ্যোগে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। আপনি আজ অবসর সময়ে আপনার পছন্দের কোনও কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পোষ্য কুকুরের যত্ন নিন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে উপেক্ষা করুন। বাড়িতে আজ অপ্রত্যাশিত অতিথিদের আগমন ঘটবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি আপনার কোনও দক্ষতা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আপনি আজ টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে, কোনও প্রয়োজনীয় কাজের কথা ভুলে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের সহোদরের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটূ কথা বলা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন: বৈভব এবং যশস্বীর আচরণে অসন্তুষ্ট সঞ্জয় মঞ্জরেকর! ICC- BCCI-র কাছে জানালেন ‘অভিযোগ’

মকর রাশি: কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে অবশ্যই দূরে থাকুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই প্রতিদিন সাদা রঙের কাপড় পরিধান করুন।

আরও পড়ুন: সামনে এল এশিয়ান গেমসে ক্রিকেটের শিডিউল! কবে, কাদের মুখোমুখি হবে ভারতের মেন্স ও ওমেন্স টিম?

কুম্ভ রাশি: কোনও ধর্মীয় কাজকর্ম করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আর্থিক দিক থেকেও এই দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা এবং কালো তিলের বীজ বেঁধে তা সবসময় নিজের কাছে রাখুন।

মীন রাশি: আপনি আজ বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে বিপুল অর্থ ব্যয় করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। সামাজিক জীবনকে কখনোই অবহেলা করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আজ আপনি একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলেও তাঁর কোনও কথা আপনার খারাপ লাগায়, আপনি সেখান থেকে দ্রুত চলে আসতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আজ আপনি সপরিবারে একটি পার্টিতে উপস্থিত হতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হংস, জনার্দন ও নারায়ণ- ভগবান বিষ্ণুর এই ৮ টি নাম জপ করুন।