আজকের রাশিফল ৩০ ডিসেম্বর, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 10 February 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অন্যদের অহেতুক দোষ খোঁজা থেকে এড়িয়ে চলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে কালো লবণ, কালো মরিচ, নিম পাতা, আদা এবং খেজুর এইসব সামগ্রী দৈনন্দিন জীবনে বেশি করে ব্যবহার করুন।

বৃষ রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। যাঁরা এখনও বেতন পাননি তাঁরা আজ বন্ধুদের কাছ থেকে অর্থ ধার চাইতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কালো এবং সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করুন।

মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। সেই সমস্ত আত্মীয়দের থেকে দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেননি। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাঁরা মাথা ঠান্ডা রাখুন। আপনার সঠিক পরিশ্রম নিশ্চয়ই ভালো ফল এনে দেবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান বিষ্ণুর ৮ টি নাম অচ্যুতম, কেশব, হরি, বিষ্ণু, সত্যম, হংস, জনার্দন এবং নারায়ণ জপ করুন।

কর্কট রাশি: আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ সন্ধ্যায় একটি সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে ৮ টুকরো কয়লা নিক্ষেপ করুন।

সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। আপনার মূল্যবান জিনিসপত্রগুলি আজ কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম, ধূপকাঠি বা কর্পূর কাউকে উপহার দিন অথবা দান করুন।

কন্যা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। পাশাপাশি, আজ আপনি কিছু বিনোদনমূলক কাজকর্মেও যুক্ত থাকতে পারেন। আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ একটি কাজে লাগতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যাঁরা তাঁদের বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। জীবনসঙ্গীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে কেশরের তিলক লাগান।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। এই রাশির পড়ুয়াদের গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের সম্পন্ন করে রাখা প্রয়োজন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন।

বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন। জীবনসঙ্গের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে রুপোর ফুলদানিতে সাদা রঙের ফুল রাখুন।

আরও পড়ুন: IPL-এর আগে দুরন্ত ফর্মে! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ব্যাটে ঝড় তুললেন KKR-এর তারকা প্লেয়ার

ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। উপার্জন বৃদ্ধির লক্ষ্যে আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান।

আরও পড়ুন: ১২,৩৫০ শতাংশের দুর্ধর্ষ রিটার্ন! বিনিয়োগকারীদের মালামাল করল এই শেয়ার, বড় ঘোষণা কোম্পানির

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাদের একটি চমকের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে হনুমান চালিশা, সঙ্কট মোচন অষ্টক এবং ভগবান রামের স্তুতি পাঠ করুন।

কুম্ভ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি আজ বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে বিপুল খরচ করতে পারেন। ভালোবাসার মানুষটির জন্য একটি সারপ্রাইজের পরিকল্পনা করে তাঁকে চমকে দিন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজ সকালে আপনার সঙ্গে একটি ভালো ঘটনা ঘটবে। যার রেশ সারাদিন ধরে বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্রোতযুক্ত জলে কাঁচা হলুদ নিক্ষেপ করুন।

মীন রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি প্রশংসা পাবেন। যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ সকালে আপনার সঙ্গে একটি ভালো ঘটনা ঘটবে। যার রেশ সারাদিন ধরে বজায় থাকবে
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন।