আজকের রাশিফল ৫ অক্টোবর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 28 September 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গুড়, গম, ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খেতে দিন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও নতুন প্রকল্পে অংশগ্রহণ করার আগে অবশ্যই ভালোভাবে ভাবুন। সন্তানদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।

মিথুন রাশি: আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও আপনি আজ শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখার সমস্যাগুলির অবশ্যই সমাধান করে ফেলুন। আপনি আজ দলগতভাবে কাজ করার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছেন। মন থেকে অবস্ক্যয় সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিক পরিশ্রম করে যান। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ঠাকুরঘরে ইষ্টদেবের সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন।

কর্কট রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। স্বার্থপর এবং বদরাগী ব্যক্তিদের অবশ্যই এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই একটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতাকে ভালোভাবে কাজে লাগান। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ধূমপান এবং মদ্যাপানের বদ অভ্যাস পরিত্যাগ করুন। আজ আপনার মন ভালো থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গম, গোটা লাল মুসুর, এবং লাল রঙের সিঁদুর মিশিয়ে সূর্য স্নান করুন।

সিংহ রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। বন্ধুদের কাছ থেকে আজ আপনি কোনও কাজে সাহায্য পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। কর্মক্ষেত্রে আজ একজন প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। সেজন্য আপনাকে চোখ-কান খোলা রাখতে হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবনে কোনআ সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে সাদা-কালো রঙের গোলাপ ফুল উপহার হিসাবে দিন।

কন্যা রাশি: কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুষ্ঠ রোগী এবং মূক ও বধির ব্যক্তিদের সেবা করুন।

Ajker rashifal todays horoscope 5 October 2026.

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্ধিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করেই কর্মসূচির পরিবর্তনের জন্য তা স্থগিত হতে পারে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই যেকোনও ভাবে সোনা বা হলুদ রঙের সুতো পরিধান করুন।

বৃশ্চিক রাশি: একজন বন্ধুর আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও পারিবারিক অনুষ্ঠান অথবা গুরুত্বপূর্ণ সমাজের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনার ভালোবাসার মানুষ আপনার কোনও বদভ্যাস সম্পর্কে জানতে পেরে বিরক্ত হতে পারেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনার মন ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আমিষ খাবার পরিত্যাগ করুন।

ধনু রাশি: শরীর এবং মন সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিনোদনমূলক কাজকর্ম এবং রূপচর্চার ক্ষেত্রে অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার কোনও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য আজ আপনি ভালো সুযোগ পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা আইটি সেক্টরে চাকরি করছেন তাঁরা বিদেশ থেকে ভালো ডাক পেতে পারেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যদেবের উদ্দেশ্যে সকালে লাল রঙের ফুল অর্পণ করুন।

আরও পড়ুন: পাত্তা পেল না হরমুজের হুমকি! সেপ্টেম্বরে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে রেকর্ড

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার একটি বিশেষ কৃতিত্বের কারণে আপনি অনেকের কাছ থেকে প্রশংসিত হবেন। এর ফলে আপনার পরিবারের সদস্যরাও গর্বিত হবেন। কোনও ভুল পরিকল্পনার কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের প্রতিটি আপনার মেধা ব্যবহার করুন। আপনি আজ অবসর সময়ে কোনও সৃজনশীল কাজ করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি নিজের জন্য কিছুটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা চন্দনের তিলক কপালে লাগান।

আরও পড়ুন: চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ ঘিরে দ্বন্দ্ব অব্যাহত! ১৭ সেপ্টেম্বরের বৈঠকের ভিডিও চাইলেন নোয়েল টাটা

কুম্ভ রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনি আজ নিজের জন্য অনেকটা সময় পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোথাও বিনিয়োগের ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত গ্রহণ করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ অভিজ্ঞ সহকর্মী এবং আত্মীয়দের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ সাহায্য পাবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বেশি করে নীল রঙের পোশাক পরুন।

মীন রাশি: আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ব্যক্তিগত বিষয়গুলি আজ নিয়ন্ত্রণে থাকবে। কর্ম ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা তাঁদের খারাপ কাজের ফলাফল পেতে পারেন। এই রাশির পড়ুয়াদের আজকেই গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করে ফেলতে হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সি কন্যাদের উদ্দেশ্যে টক জাতীয় খাবার যেমন লেবু, তেঁতুল বা টক ফুচকা বিতরণ করুন।