স্বামীকে গুলি করেছিল শ্যালক, তাও অচল স্বামীর থেকে ভরণপোষণ চাইল স্ত্রী, নজরবিহীন রায় দিল হাই কোর্ট

Published on:

Published on:

Allahabad High Court on Maintenance Claim
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্বামী কাজ করার ক্ষমতা হারিয়ে ফেললে কি স্ত্রী তাঁর কাছ থেকে ভরণপোষণের টাকা চাইতে পারেন? সম্প্রতি এই গুরুত্বপূর্ণ প্রশ্নেই স্পষ্ট রায় দিল এলাহাবাদ হাই কোর্ট (High Court)। এক মহিলার করা মামলায় আদালত জানিয়ে দিল, বিশেষ পরিস্থিতিতে স্বামীর কাছ থেকে ভরণপোষণ দাবি করা ন্যায্য নয়।

হাই কোর্টে (High Court) মামলার প্রেক্ষাপট

স্বামীর কাছ থেকে ভরণপোষণের টাকা চেয়ে মামলা করেছিলেন এক মহিলা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট (High Court)। আদালত জানিয়ে দিয়েছে, স্বামী যদি স্ত্রীর পরিবারের কারণেই কাজ করার ক্ষমতা হারান, তাহলে সেই পরিস্থিতিতে ভরণপোষণের নির্দেশ দেওয়া ন্যায্য নয়।

মামলার প্রেক্ষাপটে জানা গিয়েছে, বেদ প্রকাশ সিং নামে ওই ব্যক্তি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। অভিযোগ, ক্লিনিকে বাদানুবাদের সময় তাঁর শালা ও শ্বশুর সেখানে ঢুকে তাঁকে গুলি করেন। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় তাঁর স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার করতে হয়। গুলির জেরে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। চিকিৎসকদের মতে, তাঁর প্যারালিসিস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে তিনি ঠিকভাবে বসতেও পারেন না। এই অবস্থায় তাঁর পক্ষে আর আগের মতো কাজ করা সম্ভব নয়।

এই পরিস্থিতিতেও স্বামীর কাছ থেকে ভরণপোষণের দাবি জানিয়ে প্রথমে কুশীনগরের নিম্ন আদালতে মামলা করেন স্ত্রী। কিন্তু সেই মামলা খারিজ হয়ে যায়। এরপর সেই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে (High Court) আবেদন করেন তিনি। হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখে। বিচারপতি লক্ষ্মীকান্ত শুক্লা স্পষ্ট ভাষায় বলেন, এই পরিস্থিতিতে স্বামীর উপর ভরণপোষণের দায়িত্ব চাপানো অন্যায় হবে। কারণ, স্বামীর কর্মক্ষমতা হারানোর জন্য দায়ী স্ত্রীর নিজের পরিবার।

Allahabad High Court on Maintenance Claim

আরও পড়ুনঃ ভোটের আগে বড় ধাক্কা! SIR যাচাইয়ে হাজার হাজার নাম বাদ, কেন কাটছে?

আদালত (High Court) আরও জানায়, আইন অনুযায়ী সাধারণত স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীরই। কিন্তু এই মামলার পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রমী। বিচারপতির মন্তব্য, “যদি স্ত্রীর কারণেই স্বামী কর্মক্ষমতা হারান, তাহলে সেই সুযোগ নিয়ে স্ত্রী ভরণপোষণের টাকা দাবি করতে পারেন না।”
এই রায়ের মাধ্যমে ভরণপোষণ সংক্রান্ত আইনের এক গুরুত্বপূর্ণ দিক আরও একবার স্পষ্ট করে দিল এলাহাবাদ হাইকোর্ট।