সুপ্রিম কোর্টের সতর্কবার্তার পরেই বিস্ফোরক কাণ্ড, তেলেঙ্গানায় বিষ খাইয়ে খুন ৫০০ কুকুর, গ্রেফতার ২০ জন

Updated on:

Updated on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: তেলেঙ্গানায় (Telangana) নৃশংসতা। পথকুকুরের জন্মনিয়ন্ত্রণ নিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, রাস্তার কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি হলেও তার জন্য কোনও ভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। একই সঙ্গে কুকুরপ্রেমীদের উদ্দেশেও সতর্কবার্তা দিয়ে আদালত বলেছে, এমন কোনও আচরণ করা যাবে না যাতে প্রতিবেশীদের সমস্যা হয়। আদালতের এই নির্দেশের মধ্যেই তেলেঙ্গানা থেকে সামনে এসেছে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

তেলেঙ্গানায় (Telangana) ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে হত্যার অভিযোগ

তেলঙ্গনার কামারেড্ডি ও হনমকোড়া জেলায় প্রায় ৫০০ পথকুকুরকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সরপঞ্চ তথা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্যোগেই কুকুরগুলিকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। পরে মৃত কুকুরগুলির দেহ মাটিতে পুঁতে ফেলা হয়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তেলঙ্গনা পুলিশ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করে। মাটি খুঁড়ে কুকুরগুলির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয় এবং ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় হায়দরাবাদের পরীক্ষাগারে। পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হয়েছে, বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে কুকুরগুলির।

আরও পড়ুন: সাধ্যের মধ্যে আরামদায়ক সফর, দূরপাল্লার যাত্রায় আরও ৯ টি অমৃত ভারত এক্সপ্রেস বাড়াল রেল

এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় কুড়িজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন একাধিক নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তেলঙ্গনায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়েছিল। ভোটপ্রচারের সময় বহু প্রার্থীই গ্রামকে ‘পথকুকুরমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে বেআইনি ও নির্মম পথ বেছে নেওয়া হয় বলে অভিযোগ।

পথকুকুর নিয়ে সমস্যা শুধু তেলঙ্গনায় নয়, গোটা দেশেই দীর্ঘদিনের। সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানিতে রাস্তার কুকুর নিয়ন্ত্রণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, কুকুরের কামড়ে কেউ আহত হলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকারকে নির্দেশ দেওয়া হতে পারে। তবে আদালত একাধিকবার স্পষ্ট করেছে, জন্মনিয়ন্ত্রণই একমাত্র বৈজ্ঞানিক ও মানবিক উপায়, গণহারে হত্যা কোনও সমাধান নয়।

Allegations of poisoning and killing 500 stray dogs in Telangana.

আরও পড়ুন: শীঘ্রই পেশ হবে অন্তর্বর্তী বাজেট, লক্ষ্মীর ভান্ডার, DA থেকে পে কমিশন? কোন ঘোষণার পথে রাজ্য সরকার?

তেলঙ্গনার ঘটনায় পশুপ্রেমী মহলেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পশুপ্রেমী আদুলাপুরম গৌতম একাধিক থানায় এফআইআর দায়ের করে দাবি করেছেন, শুধু বিষ মেশানো খাবারই নয়, কয়েকটি ক্ষেত্রে টাকার বিনিময়ে একজন ব্যক্তিকে দিয়ে কুকুরদের বিষ ইনজেকশনও দেওয়ানো হয়েছিল। পুলিশ স্বীকার করেছে, তদন্তে ইঙ্গিত মিলেছে যে এই ধরনের কুকুর নিধন অভিযান শুধু এই দুই জেলাতেই নয়, আরও কয়েকটি জেলায় চালানো হয়ে থাকতে পারে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে গেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।