বাংলাহান্ট ডেস্ক: ভারতের রাজনীতিতে বড়সড় মোড় এনে দিল এক অভাবনীয় দলবদল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাঘব চাড্ডা বিজেপিতে যোগ দিলেন। তাঁর সঙ্গে আম আদমি পার্টির (Aam Aadmi Party) আরও ছয় সাংসদ পদ্মশিবিরে নাম লেখানোয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে রাঘব ও আরও দুই আপ সাংসদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, যা কার্যত আপের ভিত নাড়িয়ে দিয়েছে। বে
আপ (Aam Aadmi Party) ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা সহ ৭ রাজ্যসভা সংসদ
সূত্রের খবর, রাঘব সহ মোট সাতজন আপ সাংসদ এই দলবদলে সামিল হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি। রাজ্যসভায় আপের সাংসদ সংখ্যার দুই-তৃতীয়াংশ এই সিদ্ধান্তে যুক্ত হওয়ায় দলত্যাগ বিরোধী আইনের বাধাও এড়ানো সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ভোট শেষ হতেই বড় ইঙ্গিত! কোন জায়গায়, কত আসনে এগোচ্ছে তৃণমূল, জানালেন মমতা
সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করে রাঘব বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি নিজের শ্রম ও নিষ্ঠা দিয়ে দলকে গড়ে তুলেছেন। তবে তাঁর অভিযোগ, দলটি এখন আর আদর্শের পথে নেই। তাঁর কথায়, “আমি সঠিক ব্যক্তি হয়েও ভুল দলে ছিলাম। সেই কারণেই এই সিদ্ধান্ত।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং আপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দলবদল হঠাৎ নয়, বরং গত কয়েক সপ্তাহ ধরেই এর ইঙ্গিত মিলছিল। চলতি মাসের শুরুতেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাঘবকে, যা এই সিদ্ধান্তের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছিল। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেই পদে বসানো অশোক মিত্তলও শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিয়েছেন, যা ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আরও পড়ুন: অবসরের পর মাসে মাসে মিলবে ৫ হাজার! এই সরকারি স্কিমের কথা না জানলেই মিস
অন্যদিকে, তরুণদের মধ্যে জনপ্রিয় মুখ হিসেবে রাঘবের উত্থান বিজেপির জন্য বড় রাজনৈতিক লাভ হিসেবেই দেখা হচ্ছে। গিগ কর্মীদের অধিকার, জনদায়বদ্ধতা এবং টেলিকম সংক্রান্ত নানা ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই নজর কেড়েছে। বিশ্লেষকদের মতে, এই দলবদল শুধু আপের (Aam Aadmi Party) জন্য বড় ধাক্কাই নয়, বরং জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিচ্ছে।













