বাংলা হান্ট ডেস্ক: যুদ্ধের আবহে এবার পানীয় জল (Packaged Water Price) নিয়ে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা এখনও অব্যাহত, যার প্রভাব পড়ছে গোটা বিশ্বের অর্থনীতিতে। বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারত-সহ একাধিক দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পানীয় জলের বাজার, যেখানে মূল্যবৃদ্ধির ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট।
যুদ্ধের আবহে এবার দাম বাড়ল প্যাকেজড পানীয় জলের (Packaged Water Price):
ভারতের প্যাকেজড পানীয় জলের ক্ষেত্রে বড় ধাক্কা দিয়েছে জনপ্রিয় ব্র্যান্ড বিসলেরি। সংস্থার তরফ থেকে সম্প্রতি এক লিটারের বোতলের দাম বেশ খানিকটা বাড়ানো হয়েছে। ফলে ১২টি এক লিটারের বোতলের প্যাক কিনতে গ্রাহকদের এখন আগের তুলনায় ২৪ টাকা বেশি খরচ করতে হচ্ছে। সংস্থার সিইও অ্যাঙ্গেলো জর্জ জানিয়েছেন, প্যাকেজিংয়ের খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুন: নিরাপদ নয় পাউরুটি! NASA-র নির্দেশিকা মেনে মুন মিশনে মহাকাশচারীদের মেনুতে বড় চমক
বিশেষজ্ঞদের দাবি, এই মূল্যবৃদ্ধির মূল কারণ ক্রুড তেলের দাম বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১১৯ ডলারে পৌঁছেছে। প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত পেট বা পলিইথালিন টেরেফথালেট রেজিনের দাম সরাসরি তেলের উপর নির্ভর করে। ফলে তেলের দাম বাড়তেই প্যাকেজিংয়ের খরচও হু হু করে বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে, মাত্র দুই সপ্তাহের মধ্যে প্যাকেজিং মেটেরিয়ালের দাম ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এর প্রভাব শুধু পানীয় জলের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। খাদ্যপণ্য, খাবার ডেলিভারি, ওষুধ, প্রসাধনী সহ এমন বহু ক্ষেত্রেই যেখানে প্লাস্টিকের ব্যবহার হয় সেখানেই প্রভাব পড়তে শুরু করেছে। ফলে এই সমস্ত পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এতে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: ইলিশ বা ভেটকি ভাপা নয়! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন পনিরের সুস্বাদু এই রেসিপিটি
ডেটা ফর ইন্ডিয়ার একটি সমীক্ষা অনুযায়ী, শহরতলির প্রায় ১৫ শতাংশ পরিবার এবং গ্রামাঞ্চলের ৬ শতাংশ পরিবার পানীয় জলের জন্য প্যাকেজড জলের (Packaged Water Price)উপর নির্ভরশীল। ফলে এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপর। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে জলের দাম আরও বাড়তে পারে, যা এক নতুন ধরনের সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে।












