বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তার শেষ থাকেনা। এবার আপনি যদি স্বাদ বদল করতে চান, তাহলে পার্টি দিতে পনির থাকলে বানিয়ে ফেলুন, ভাপা পনির। এটি রান্না করতে সামান্য কিছু উপকরণ লাগে। পাশাপাশি অল্প সময়ের মধ্যেও বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। দেখে নিন কিভাবে বানাবেন এই পদটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ভাপা পনির, রেসিপি রইল (Recipe)
বারবার বাড়িতে ইলিশ মাছ দিয়ে ভাপা করে খেয়েছেন। কিন্তু নিরামিষের দিন কি রান্না করবেন তা বুঝেও উঠতে পারছেন না। যদি পনির থাকে বাড়িতে তাহলে বানিয়ে ফেলুন ভাপা পনির। এই রেসিপিটি বানাতে সামান্য কিছু উপকরণ লাগে। দেখে নিন কিভাবে বানাবেন (Recipe)।

আরও পড়ুন: ভোট ডিউটিতে কী কাজ? ভোটকর্মীদের ভাতা নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ
উপকরণ:
পনির: ৫০০ গ্রাম
সর্ষেগুঁড়ো: ৩ টেবিল চামচ
পোস্ত: ৩ টেবিল চামচ
নারকেল কোরা: আধ কাপ
টক দই: আধ কাপ
কাজু বাদাম:৫টি
কিশমিশ: দুই টেবিল চামচ
নুন: পরিমাণ মতো
চিনি: স্বাদ মতো
কাঁচা লঙ্কা: ৪টি
লঙ্কা গুঁড়ো: এক চা চামচ
ধনে পাতা কুচি: দু’চা চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো
প্রণালী: প্রথমে পনির গুলোকে ভালোভাবে কেটে নিন। এরপর একটি টিফিন কৌটোতে ফেটানো দই, নারকেল কোরা, পোস্ত ও সর্ষে বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ, নুন, চিনি লঙ্কা গুঁড়ো, আর ধনে পাতা কুচি একসঙ্গে মিশিয়ে নিন। তারপর ওই মিশ্রণটিতে চৌকো করে কাটা পনির দিয়ে দিন। হালকা হাতে পনিরের সঙ্গে মশলাগুলি ভাল করে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন পনির যাতে না ভেঙে যায়। এবার মশলা মাখানো পনিরের উপর চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিনে কৌ়টোর ঢাকা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে ভাপে বসান। দুটো সিটি পড়লে কোটোটা বের করে নিন। এরপল কৌটোর ঢাকনা খুলে পনিরের উপর সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন পনির ভাপা (Recipe)।












