বাংলায় মাছ সংকট? ৭২ কোটি টাকার বিদেশি আমদানি ঘিরে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ অমিত মালব্যর

Published on:

Published on:

Amit Malviya Slams Mamata Banerjee Over Fish Imports in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মাছ নিয়ে এবার বড় বিতর্ক। রাজ্যের নিজস্ব নদী, পুকুর আর সমুদ্র উপকূল থাকা সত্ত্বেও বাইরে থেকে মাছ আমদানি করতে হচ্ছে—এই অভিযোগ তুলে সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। তাঁর দাবি, এটাই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতার বড় প্রমাণ। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কী বলেছেন অমিত মালব্য (Amit Malviya)?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ জানিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অনুপ্রবেশ সমস্যা ও অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি পশ্চিমবঙ্গে মাছ আমদানির ঘটনাও সরকারের বড় ব্যর্থতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, একসময় সমৃদ্ধ মৎস্য সম্পদের জন্য পরিচিত পশ্চিমবঙ্গ এখন বিদেশ ও অন্যান্য রাজ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকারি তথ্যের উল্লেখ করে তিনি জানান, মরিতানিয়া ও উগান্ডার মতো দেশ থেকে মাছ আমদানি করা হচ্ছে। ইলিশ, চিংড়ি, তেলাপিয়া ও ক্যাটফিশ, এই ধরনের মাছ বিদেশ থেকে আসছে রাজ্যে। অমিত মালব্যের দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৯ লক্ষ কেজির বেশি মাছ আমদানি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৭২ কোটি টাকা।

শুধু বিদেশ নয়, অন্য রাজ্যের উপর নির্ভরতাও উদ্বেগজনক বলে অভিযোগ করেন তিনি। সরকারি তথ্য তুলে ধরে তিনি জানান –

  • ২০২২–২৩ সালে ১৫.১ কোটি কেজি
  • ২০২৩–২৪ সালে ১৩.৬ কোটি কেজি
  • ২০২৪–২৫ সালে ১২.২ কোটি কেজি মাছ এসেছে অন্য রাজ্য থেকে

মূলত অন্ধ্রপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে এই মাছ সরবরাহ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অমিত মালব্যর (Amit Malviya) প্রশ্ন, নদী, পুকুর, উপকূল ও প্রজন্মের পর প্রজন্ম দক্ষ মৎস্যজীবী থাকা সত্ত্বেও কেন রাজ্য নিজের চাহিদা পূরণ করতে পারছে না? তাঁর কথায়, এটি সম্পদের অভাব নয়, প্রশাসনিক ব্যর্থতা। তিনি আরও দাবি করে বলেন, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় ৫৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে পশ্চিমবঙ্গে মৎস্যচাষ বাড়ানোর জন্য। তবুও উৎপাদন বাড়েনি, বরং আমদানির পরিমাণ বেড়েই চলেছে।

Amit Malviya says Arup Biswas resignation a cover up

আরও পড়ুনঃ ময়নায় গেরুয়া শিবিরে ধাক্কা, ক্রিকেটার বিধায়ককে আক্রমণ করে তৃণমূলে পা রাখলেন নেতা

এই পরিস্থিতিতে অমিত মালব্য (Amit Malviya) অভিযোগ লেখেন, স্থানীয় মৎস্যজীবীরা সমস্যায় পড়ছেন, বাইরের মাছ বাজার দখল করছে এবং বাংলা আত্মনির্ভরতা হারাচ্ছে। অমিত মালব্যর বক্তব্য, মাছ শুধু খাদ্য নয়, বাংলার সংস্কৃতি, জীবিকা ও পরিচয়ের অংশ। তাই এই পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করা উচিত সরকারের।