বাংলাহান্ট ডেস্ক : বর্ষাতেই ইলিশের স্বাদ সবথেকে বেশি হয়। এখন সারা বছরই ইলিশ পাওয়া গেলেও বর্ষার ইলিশের স্বাদই হয় আলাদা। এই ইলিশের সঙ্গে যেকোনো ধরণের ফিউশন রেসিপিও (Recipe) দারুণ যায়। এমনিতে ইলিশের চিরাচরিত কিছু পদ রয়েছে। সর্ষে ইলিশ, পাতুরি থেকে ভাপা, এসবই বর্ষার ইলিশের সঙ্গে জমে যায়।
আমতেল ইলিশের সহজ রেসিপি (Recipe)
এছাড়াও নানান ফিউশন পদেও দারুণ মানায় রূপোলি ইলিশ। আমতেল দিয়ে ইলিশের যুগলবন্দি চেখে দেখতে চাইলে ট্রাই করতে পারেন এই সহজ রেসিপি। কীভাবে বানাবেন দেখে নিন-

আমতেল ইলিশের উপকরণ:
ইলিশ মাছ- ৪-৫ টুকরো
সর্ষে বাটা- ২ চামচ
আমতেল- ২ চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাঁচা লঙ্কা- ৫-৬ টি
আরও পড়ুন : ইলিশের দাম দিয়ে ‘এই’ মাছ ভুলেও আনবেন না, কীভাবে বুঝবেন ফারাক?
আমতেল ইলিশের প্রণালী: প্রথমে ইলিশের টুকরোগুলিতে নুন হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে দিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলি হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই কাঁচালঙ্কা কালোজিরে ফোরন (Recipe) দিয়ে দিন।
আরও পড়ুন : ইলিশ-ভেটকি ভুলে যান, মুরগির মাংস দিয়েই হবে দুর্দান্ত পাতুরি, রইল রেসিপি
অন্য একটি পাত্রে সর্ষে বাটা, হলুদ লঙ্কা গুঁড়ো, জল দিয়ে একটি পেস্ট তৈরি করে সেটা কড়াইতে ঢেলে ভালো করে কষান। তার মধ্যে পরিমাণমতো জল আর আমতেল দিতে হবে। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করলেই তৈরি। উপর দিয়ে কাঁচা সর্ষের তেল, কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।













