অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ‘পরিবার’ নিয়েই সবচেয়ে বড় ধোঁয়াশা! কাদের নাম দিতে হবে জানেন?

Published on:

Published on:

Annapurna Bhandar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের আবেদনপত্র প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা প্রশ্ন। ১২ পাতার এই ফর্মে শুধু আবেদনকারীর নয়, পরিবারের প্রত্যেক সদস্যের একাধিক ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, আয়, পেশা থেকে স্বাস্থ্য বিমা, প্রায় সব তথ্যই জমা দিতে হবে আবেদনকারীকে। আর সেই কারণেই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে ‘পরিবার’ বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে, তা নিয়ে।

অন্নপূর্ণা ভাণ্ডারে (Annapurna Bhandar) পরিবার বলতে কাদের বোঝানো হচ্ছে?

অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) আবেদনপত্রের প্রথম ১১ পাতায় আবেদনকারী ও তাঁর পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তবে ফর্মের ১২ নম্বর পাতায় আলাদা করে ‘পরিবার’-এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পরিবার বলতে এমন একদল মানুষকে বোঝানো হচ্ছে, যারা সাধারণত একসঙ্গে থাকেন এবং একই রান্নাঘরের খাবার খান। অর্থাৎ একই বাড়িতে বসবাস ও একসঙ্গে খাওয়াদাওয়া করার বিষয়টিকেই এখানে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।

কিন্তু এই ব্যাখ্যা সামনে আসতেই একাধিক বাস্তব সমস্যার কথা উঠে আসছে। বর্তমানে অনেক স্বামী-স্ত্রী কাজের কারণে আলাদা জায়গায় থাকেন। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অনেক সময় স্বামী অন্য রাজ্যে কাজ করেন, স্ত্রী গ্রামে থাকেন। তাঁদের ক্ষেত্রে কীভাবে তথ্য জমা দিতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার এমন বহু পরিবার রয়েছে যেখানে স্বামী-স্ত্রীর ভোটার কার্ড বা আধার কার্ডের ঠিকানা আলাদা। অনেক মহিলার নথিতে এখনও বাবার বাড়ির ঠিকানা রয়েছে। সেই পরিস্থিতিতে পরিবারের সদস্য হিসেবে কাদের তথ্য দেওয়া হবে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, এমন ঘটনাও রয়েছে যেখানে বাবা-মা এক জায়গায় থাকেন, আর চাকরির কারণে ছেলে বা মেয়ে অন্য শহরে থাকেন। সেক্ষেত্রে তাঁদের একই পরিবার হিসেবে ধরা হবে কি না, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে।

Annapurna Bhandar applications open check the guidelines

আরও পড়ুনঃ বড় স্বস্তি! বাংলায় চালু আয়ুষ্মান ভারত, জেনে নিন আবেদন পদ্ধতি

এই ধরনের বিভিন্ন প্রশ্ন সামনে আসতেই প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে এলাকার বিএলও-দের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে ফর্ম (Annapurna Bhandar) পূরণ করতে হবে। কারণ প্রতিটি পরিবারের পরিস্থিতি আলাদা হতে পারে, তাই নির্দিষ্ট ক্ষেত্রে স্থানীয় স্তরেই পরিষ্কার ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।