বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) ৩০০০ টাকা করে দিতে শুরু করেছে রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার অন্নপূর্ণা যোজনা শুভ সূচনা করেন। ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের কাছে এই টাকা পৌঁছাবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এতদিন অফলাইনে করা গেল এখন আপনি অনলাইনের মাধ্যমেও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন জানুন।
অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন করবেন কীভাবে (Annapurna Bhandar)
এর জন্য আপনাকে প্রথমে রাজ্য সরকারের নির্ধারিত পোর্টাল https://socialregistry.wb.gov.in/এ আবেদন শুরু হয়েছে। তবে পোর্টালে ঢুকলেই দু’টি বিকল্প দেখা যাচ্ছে, Citizen/Family Login এবং Department Officer Login। আবেদনকারীদের প্রথম অপশনটি বেছে নিতে হবে।

আরও পড়ুন: রেস্তরাঁর মতো পোলাও এবার বাড়িতেই, সময় লাগবে মাত্র ১০ মিনিট
এরপর জেলা নির্বাচন করার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর খুলে যাবে আবেদন ফর্ম, যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করা যাবে।
তবে আবেদনের জন্য ভোটার কার্ড বা এপিক নম্বর বাধ্যতামূলক। কিন্তু যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেই তথ্যও উল্লেখ করতে হবে। পাশাপাশি আধার কার্ড, রেশন কার্ড, আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আয়ের প্রমাণপত্র ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
এছাড়াও ফর্মে পরিবারের সব সদস্যের আধার ও ভোটার তথ্য, জন্মতারিখ, মোবাইল নম্বর, ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিতে হবে। পাশাপাশি পরিবারের জমির পরিমাণ, বাড়ির ধরন, মিউটেশন সংক্রান্ত তথ্যও উল্লেখ করতে হবে। কারও নামে চার চাকার গাড়ি থাকলে তার তথ্য, আয়কর ও জিএসটি সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যবিমার বিবরণ এবং পরিবারের সদস্যদের পেশার সকল তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে দিতে হবে (Annapurna Bhandar)।













