মোদীর জন্মদিনে মেগা উপহার! সকাল সকাল অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Annapurna Yojana latest update ahead of September installment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ রাজ্য জুড়ে উৎসবের আমেজ। এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে একাধিক কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি। পাশাপাশি এই দিনই পালিত হবে অন্নপূর্ণা দিবস (Annapurna Day)। কিছুক্ষণের মধ্যেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সেপ্টেম্বরের কিস্তি পাঠাতে শুরু করবে রাজ্য। তার আগে সামনে এল এই প্রকল্প নিয়ে মন ভালো করা আপডেট।

সেপ্টেম্বরের কিস্তির আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)

কিছুক্ষণের মধ্যেই বইমেলা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা দিবসের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে নতুন করে আরও ১০ লাখ মহিলার নাম যুক্ত হয়েছে। অগাস্ট মাস অবধি উপভোক্তার সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লাখ। সেপ্টেম্বরে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৬ লাখ।

আরও পড়ুনঃ করম পুজোয় রাজ্য সরকারি ছুটি ঘোষণা! ব্যাঙ্কও বন্ধ থাকবে কিনা জানুন

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এই উপভোক্তাদের কয়েকজনের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। পাশাপাশি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাও থাকতে পারে বলে খবর।

রাজ্যে ক্ষমতায় আসার পরেই বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপি। গত জুন মাস থেকে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। প্রথম মাসে উপভোক্তার সংখ্যা ছিল ২৮ লাখ। জুলাই মাসে একলাফে তা বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষ।

annapurna yojana(88)

অগাস্ট মাসেও নতুন করে প্রায় ২৭ লক্ষ মহিলার নাম যুক্ত হয়েছিল। সেপ্টেম্বরে আরও ১০ লাখ নাম জুড়তে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। আজ থেকে ধাপে ধাপে তাঁদের সবাই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি ছাড়ার পাশাপাশি আরও একাধিক কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় বাড়ি বাড়ি প্রদীপ জ্বলবে। গঙ্গার ঘাটেও ১ লাখ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান আছে। সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী নিজে। সেই সঙ্গেই রয়েছে বিজেপির সেবা সংকল্প অভিযান।