বাতিল হলেও চিন্তা নেই! নতুন করে করা যাবে অন্নপূর্ণা যোজনার আবেদন, বড় স্বস্তি মহিলাদের জন্য

Published on:

Published on:

annapurna yojana(88)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চর্চার শিরোনামে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। একইসাথে এই প্রকল্প নিয়ে বিতর্কও তুঙ্গে। গত মাসে প্রায় দেড় কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সুবিধা পেলেও এখনও বঞ্চিত বহু। অনেকে আছেন যাঁদের আবেদন রিজেক্ট করা হয়েছে। আবার অনেকে আগের ধাপে আবেদন করতে পারেননি। এবার এদের জন্য রাজ্য সরকারের (State Government) তরফে সুখবর।

অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরু শীঘ্রই | Annapurna Yojana

সরকার থেকে জানানো হয়েছে, যাঁরা আগে আবেদন করতে পারেননি তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে।

এদিকে ১৩ তারিখ হয়ে গেলেও এখনও সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এই বিষয়ে আপডেট জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। সেই দিনটিই পালিত হবে অন্নপূর্ণা দিবস।

গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে বলেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা। একইসাথে মুখ্যমন্ত্রী এও জানান, যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নাম তোলানি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, নাম তোলানো হয়নি, তাঁরা ফের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

Annapurna Yojana

আরও পড়ুন: যুবশক্তি প্রকল্পে শুধু ছেলেদের জন্য? বাদ যাবে মেয়েরা? বেকারভাতার নিয়ে বড় আপডেট

উল্লেখ্য, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩০০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। গত মাসে প্রায় দেড় লক্ষ উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ। এই নিয়ে দিন দিন বাড়ছে বিক্ষোভ।