বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরে যোগ দেওয়ার জোর জল্পনা চলছে। সূত্র মারফত জানা গিয়েছিল, শনিবারই আনুষ্ঠানিকভাবে শিবির বদল করতে পারেন তিনি। তবে শেষ মুহূর্তে ঘেঁটে গেল সব।
আজ কলকাতায় আসছেন না অনুব্রত? | (Anubrata Mondal)
আজ ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসমিতির একটি জরুরি বৈঠক রয়েছে। জানা গিয়েছিল, এদিনই আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন অনুব্রত ওরফে কেষ্ট। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, আজ কলকাতায় আসছেন না বীরভূমের দাপুটে নেতা।
আরও পড়ুনঃ নির্ভুল উচ্চারণ, দাঁড়াতে হবে সোজা হয়ে! বন্দে মাতরম ও জন গণ মন নিয়ে কড়া নির্দেশিকা কেন্দ্রের
জানা গিয়েছে, জ্বরে আক্রান্ত অনুব্রত। সেই কারণে আজকের কলকাতা সফর বাতিল করেছেন তিনি। শুক্রবার রাত অবধি তাঁর কলকাতায় আসার কথা ঠিক থাকলেও এদিন সকালে শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে সেই সফর বাতিল করে দেওয়া হয় বলে খবর।
এদিকে সূত্র মারফত জানা গিয়েছিল, এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে নাম লেখাতে পারেন অনুব্রত। এরপর তাঁর হাতে বীরভূম সাংগঠনিক জেলার দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। এই নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান।

তিনি বলেছিলেন, “শনিবারই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। শুধু একটু অপেক্ষা করুন”। অন্যদিকে ঋতব্রত বলেন, “বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে অন্তত ৩০ বার অনুব্রতদার সঙ্গে আমার কথা হয়েছে। ওনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভাল। কী হয়েছে সেটা এখনই জানাব না। একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন”।
ঋতব্রত, আখরুজ্জামানের এই মন্তব্যের পর অনুব্রতর শিবির বদলের জল্পনা আরও তীব্র হয়েছিল। আজ দুপুরে কী হয় সেদিকে নজর ছিল অনেকের। তবে এদিন বেলা গড়াতেই সূত্র মারফত জানা যায়, কলকাতা সফর বাতিল করেছেন কেষ্ট। তিনি নিজের বোলপুরের বাড়িতে রয়েছেন। ফলে কলকাতা যাওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে।
















