‘বাঁদরামি সহ্য করব না’, ফের স্বমহিমায় অনুব্রত! কাকে ধমকি কেষ্টর?

Published on:

Published on:

Anubrata Mondal Warns Over Armoured Vehicles Ahead of Bengal Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে একের পর এক কড়া ব্যবস্থা নিচ্ছে, যার মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীর থেকে আনা সাঁজোয়া গাড়ির ব্যবহার। এই পরিস্থিতিতেই প্রচারে নেমে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ভোটের আগে তাঁর এই হুঁশিয়ারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

কী বললেন অনুব্রত (Anubrata Mondal)?

পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে প্রচারে গিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ফের পুরনো মেজাজে দেখা গেল। কাশেনগর ফুটবল মাঠে সভা থেকে তিনি বলেন, বাংলায় সাঁজোয়া গাড়ি এলেও তাতে ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, “বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে কেউ বেশি বাড়াবাড়ি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।” তিনি আরও দাবি করেন, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাতেই থাকে এবং নিজেকেও সেই তুলনায় তুলে ধরেন। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি নিজের শক্তির ইঙ্গিত দিলেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

একসময় ভোটের আগে ‘গুড়-বাতাসা’র মন্তব্যে বিতর্ক তৈরি করেছিলেন অনুব্রত (Anubrata Mondal)। পরে গরুপাচার মামলায় গ্রেপ্তার হয়ে জেলেও যান। মুক্তির পর নিজের এলাকায় ফিরে এলেও কিছুদিন তাঁকে অপেক্ষাকৃত শান্তই দেখা গিয়েছিল। তবে ২০২৬-এর ভোট ঘনিয়ে আসতেই আবার তাঁর বক্তব্যে আগের সেই তীব্রতা ফিরে এসেছে। এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ভোট হিংসামুক্ত রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেই কারণে জম্মু-কাশ্মীর থেকে বুলেটপ্রুফ সাঁজোয়া গাড়ি আনা হয়েছে। সাধারণত পাথর ছোড়া বা জঙ্গি দমনের পরিস্থিতিতে এই ধরনের গাড়ি ব্যবহার করা হয়।

এই গাড়িতে একসঙ্গে আটজন কমান্ডো থাকতে পারেন এবং তাঁদের কাছে থাকে একে-৪৭ রাইফেল। ধোঁয়া ছড়ানোর ব্যবস্থাও রয়েছে ভিতরে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই গাড়ির টহল দেখা গেছে। ভোটের সময় কোনও এলাকায় অশান্তি বা হামলার খবর পেলে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই গাড়ি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

Protesting party workers block Anubrata Mandal's convoy

আরও পড়ুনঃ নতুন করে খুলছে তদন্তের দরজা, RG Kar কাণ্ডের যেকোনও সন্দেহভাজনকে জেরার ছাড়পত্র দিল হাই কোর্ট

এই প্রেক্ষাপটে সাঁজোয়া গাড়ি নিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।