বাংলা হান্ট ডেস্ক: এপ্রিল মাস মূলত অন্যতম একটু গুরুত্ব তম মাস। কারণ এই সময় সাধারণ জ্ঞান ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি এই মাসে বিভিন্ন জাতীয় ঘটনা তথা বিশ্বব্যাপী পালিত দিবস, ধর্মীয় উৎসব ও ব্যাঙ্কের ছুটির দিন থাকে। যার ফলত এই মাসটায় অনেকেই ঘুরতে যাওয়ার মতনও পরিকল্পনা করেন। আপনারও যদি চলতি মাসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে। তাহলে আজকের প্রতিবেদনে দেখে নি এপ্রিল মাসের (April Holidays List) কোন কোন দিন ছুটি থাকছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া রইল।
এপ্রিলে কোন দিন কী? উৎসব-সহ সম্পূর্ণ ক্যালেন্ডার রইল (April Holidays List)
বিশ্ব স্বাস্থ্য দিবস ও ধরিত্রী দিবসের মতন দিন থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী ও পঞ্চায়েতের রাজ দিবসের মতন গুরুত্বপূর্ণ ভারতীয় অনুষ্ঠান হয় এই এপ্রিল মাসে। আজকের প্রতিবেদনে রইল ২০২৬ সালে এপ্রিল মাসের কোন কোন দিন ছুটি থাকছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য (April Holidays List)।

আরও পড়ুন: ভাপা বা সর্ষে নয়! চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি, দেখুন প্রণালী
এটি একটি সংস্কৃতিকভাবে সমৃদ্ধ মাস। কারণ এই মাসে দেশ জুড়ে হনুমান জয়ন্তী থেকে শুরু করে পহেলা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার মতন উৎসবগুলো পালিত হয়। এবার এক নজরে দেখে নিন চলতি মাসে কবে কবে ছুটি থাকছে ও গুরুত্বপূর্ণ দিনগুলির কবে।
২০২৬ সালের এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ ছুটিগুলি হল:
১ এপ্রিল: হনুমান জয়ন্তী
২ এপ্রিল: বিশ্ব অটিজম সচেতনতা দিবস
৩ এপ্রিল: গুড ফ্রাইডে
৫ এপ্রিল: জাতীয় সামুদ্রিক দিবস, ইস্টার সানডে
৭ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য দিবস
১১ এপ্রিল: জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস
১৩ এপ্রিল: জালিয়ানওয়ালাবাগ গণহত্যার স্মৃতি দিবস
১৪ এপ্রিল: ডঃ বি.আর. আম্বেদকর জয়ন্তী, বিষু, পুথান্ডু
১৫ এপ্রিল: পয়লা বৈশাখ
১৭ এপ্রিল: বিশ্ব হিমোফিলিয়া দিবস
১৮ এপ্রিল: বিশ্ব ঐতিহ্য দিবস
২১ এপ্রিল: জাতীয় বেসামরিক সেবা দিবস, বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস
২২ এপ্রিল: আর্থ ডে
২৩ এপ্রিল: বিশ্ব বই ও কপিরাইট দিবস
২৪ এপ্রিল: জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
৩০ এপ্রিল: অক্ষয় তৃতীয়া
তাছাড়া এই এপ্রিল মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো শিক্ষার্থী থেকে শুরু করে পরীক্ষার্থী উভয়দের জন্যই। কারণ বিশ্বব্যাপী সচেতনামূলক প্রচার অভিযান শুরু করে ভারতের প্রধান উৎসব ও ঐতিহাসিক ঘটনা এই মাসেই দেখা গিয়েছে। যার ফলে এই মাসটি শেখা ও পুনরালোচনার জন্য ব্যাপক সুযোগ করে দেয়।
পাশাপাশি এই তারিখ গুলো খেয়াল রাখলে শুধুমাত্র যে পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য হবে তাই নয়। আপনি বিশ্বজুড়ে ও ভারতে ঘটে চলা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সচেতন থাকবেন (April Holidays List)।












