বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরে আয়োজিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ফিফা আয়োজিত সেই টুর্নামেন্টে, ১৫ই জুলাই, সেমিফাইনালে ইংল্যান্ডকে (England) হারিয়ে ফাইনালে পৌঁছেছিল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। ওই টুর্নামেন্টের সেই ম্যাচটি ছিল টুর্নামেন্টের সবচেয়ে আগ্রাসী ম্যাচ। দুই দলের ফুটবলাররাই একাধিকবার ফাউল করে খেলার গতি নষ্ট করেছিল বারংবার।
সেই ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল তুলে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু তারপর তাদের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে তাদেরকে চেপে ধরে লিওনেল স্কালোনির ছেলেরা। শেষপর্যন্ত ম্যাচের অন্তিম লগ্নে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-১ ফলে জয় পায় আর্জেন্টিনা।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের সেই অবিশ্বাস্য জয়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৫ই জুলাই দিনটিকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। গতকাল তাদের কার্যনির্বাহী কাউন্সিলের মিটিং শেষে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
তবে সেমিফাইনালে জিতলেও ফাইনালে তাদের বিশ্রী হারের সম্মুখীন হতে হয়েছিল। গোটা ম্যাচে তারা গোল লক্ষ্য করে টার্গেটে কোনও শট নিতে পারেনি। সেই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে বিশ্বকাপ জিতে নিয়ে যান লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
তবে সাম্প্রতিক অতীতে ফুটবল বিশ্বে আর্জেন্টিনার সাফল্য ও দাপট নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। বিতর্কিত ভাবে হলেও শেষ ৪ বিশ্বকাপের তিনটির ফাইনাল খেলেছেন মেসিরা। শেষ ৫ বছরে তারা জিতেছে ৪ টি ট্রফি। বিশ্বকাপ ছাড়াও গত কয়েক বছরে দুটি কোপা আমেরিকা খেতাবও জিতেছে দলটি।













