Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - অ্যাকাউন্ট বন্ধ, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে! কোর্টের দ্বারস্থ অর্পিতা, ‘বন্ধু’ পার্থকে নিয়ে কি বললেন?

অ্যাকাউন্ট বন্ধ, সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে! কোর্টের দ্বারস্থ অর্পিতা, ‘বন্ধু’ পার্থকে নিয়ে কি বললেন?

Debapriya

Published on: December 8, 2025

Debapriya

Published on: December 8, 2025

Arpita Mukhopadhyay seeks court relief to unfreeze bank accounts
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (ArpitaMukherjee) তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই কারণে দৈনন্দিন জীবনযাপনই কঠিন হয়ে পড়েছে বলে দাবি অর্পিতার। এ বার ওই অ্যাকাউন্টগুলি ফের ব্যবহার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি।

KPS Admission 2026
SNU Admission 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার দাবি, অর্পিতার (Arpita Mukherjee)

গত মাসেই ইডি-র ফ্রিজ করে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার আর্জি জানিয়ে নগর দায়রা আদালতে আবেদন করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তাঁর দাবি, ওই তিনটি অ্যাকাউন্ট ২০০৪ সালে খোলা হয়েছিল, যখন নিয়োগ দুর্নীতি মামলার কোনও অস্তিত্বই ছিল না। তাই এত বছর পর সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখার যৌক্তিকতা নেই।

সোমবার মামলার শুনানিতে অর্পিতার (Arpita Mukherjee) আইনজীবী গোপাল হালদার আদালতে জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারার কারণে তাঁর মক্কেলের খাওয়াদাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনের খরচ চালাতে চরম অসুবিধা হচ্ছে। এই সংক্রান্ত কিছু নথিও আদালতে জমা দেন তিনি।

যদিও বিচারক জানান, জমা দেওয়া নথিগুলির প্রেক্ষাপট ভিন্ন। এর পর অর্পিতার (Arpita Mukherjee) আইনজীবী আরও কিছু সময় চেয়ে নেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। আগামী ১৬ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

আইনজীবীর বক্তব্য, নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে ২০১৪ সালে। অথচ অর্পিতার (Arpita Mukherjee) ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ২০০৪ সালের এবং সেগুলি ফ্রিজ করা হয়েছে ২০২২ সালে। তাঁর দাবি, এই অ্যাকাউন্টগুলির সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই। অর্পিতা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন বলেও দাবি করেন তিনি। আইনজীবীর কথায়, সেই সময়ে অভিনয় ও মডেলিং করেই রোজগার করতেন অর্পিতা, আর ওই টাকা যে দুর্নীতির, তার কোনও প্রমাণ নেই।

আদালত চত্বর থেকে বেরিয়ে অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) নিজেও বলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে তাঁর জীবনে সমস্যা হচ্ছে। জীবন চালানোর জন্য নিজের কিছু দরকার, কিন্তু বর্তমানে সে ভাবে কিছুই নেই বলে জানান তিনি। তবে বিষয়টি আদালতের উপরই ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করেন অর্পিতা।Arpita Mukhopadhyay seeks court relief to unfreeze bank accounts

আরও পড়ুনঃ ‘বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি’, গীতাপাঠে কেন অনুপস্থিত ছিলেন মমতা? স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

জেল থেকে মুক্তির পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়েছে কি না এই প্রশ্নে অবশ্য কোনও উত্তর দেননি অর্পিতা (Arpita Mukherjee)। সংক্ষিপ্ত ভাবে বলেন, এ বিষয়ে কিছু জানতে না চাওয়াই ভাল। এর পরই তিনি গাড়িতে উঠে আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান।

Related Stories

View All
CM Suvendu Adhikari makes major announcement regarding Nandigram

বিশ্বকর্মা দিবসে বড় বার্তা, বাংলায় ৫ লক্ষ মানুষকে নিয়ে কী বললেন শুভেন্দু?

Narendra Modi inaugurated Semicon India on his birthday.

জন্মদিনেও কর্তব্যে অবিচল! সেমিকন ইন্ডিয়ার সূচনা করলেন মোদী, গোটা বিশ্বকে দিলেন বিশেষ বার্তা

সোনাগাছিতে অন্নপূর্ণার টাকা, স্বস্তি যৌনকর্মীদের! কারা পেলেন, কারা এখনও অপেক্ষায়?

Suvendu Adhikari announced priority would be given to women under awas yojana

মহিলাদের হাতে বাড়ির মালিকানা, আবাস যোজনায় বদলাচ্ছে নিয়ম? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Breaking News

View All

রান্নাপুজোয় ইলিশ পার্বণ, বাজার উপচে পড়ছে রূপোলি শষ্যে, আপ্লুত ক্রেতারা

September 17, 2026
Inter Miami wins Campeones Cup 2026, Lionel Messi scores.

গোলের সেঞ্চুরি করে ৪৯ তম ট্রফি জয়! মেসি ম্যাজিকেই কাম্পিয়োনেস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

September 17, 2026
Partha Chatterjee

জামিনের শর্ত মানছেন না পার্থ! ফের কি জেলে ফিরতে হবে প্রাক্তন মন্ত্রীকে?

September 17, 2026
CM Suvendu Adhikari announced a major plan about mid-day meal scheme

পড়ুয়াদের পুষ্টিতে জোর! মিড ডে মিলের পরিষেবা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 17, 2026
Cooking Tips easy tips for frying fish

মাছ ভাজতে গিয়ে তেলের ছিটে থেকে বাঁচবেন কীভাবে? রইল সহজ টোটকা

September 17, 2026
Narendra Modi special message on Annapurna Yojana on Annapurna Day

অন্নপূর্ণা দিবসে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট! জন্মদিনে বড় বার্তা প্রধানমন্ত্রীর

September 17, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য