জেলায় জেলায় আশা কর্মীদের বিক্ষোভ, তার মধ্যে বিতর্কিত বার্তা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর, কী বললেন?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার স্বাস্থ্য ভবন চত্বর আজ উত্তাল হয়ে উঠেছে আশাকর্মীদের বিক্ষোভে (Asha Workers Protest)। আগেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেছিলেন। পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। বাইরে লোহার ব্যারিকেড বসানো এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

পুলিশের সাথে ধস্তাধস্তি আশা কর্মীদের (Asha Workers Protest)

পুলিশি বাধা অতিক্রম করতে গিয়ে ধস্তাধস্তি শুরু হয়। অনেক আশাকর্মীকে আটক করে পুলিশ গাড়িতে তুলে নেয়। রাস্তায় বসে বিক্ষোভ (Asha Workers Protest) চালাচ্ছেন তারা। এক আশাকর্মী বলেন, “যতই ধরপাকড় হোক, আমরা এখানে বসে থাকব। সরকার আমাদের জন্য কি করে, সেটা দেখব।”

সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে ট্রেন চেপে আসছেন আশাকর্মীরা। মেদিনীপুর থেকে বাঁকুড়া পর্যন্ত পাল্টা বিক্ষোভ দেখা গেছে। শিয়ালদহ স্টেশনে পৌঁছার পর পুলিশি বাধার মুখে পড়েন তারা। স্টেশনেই আটকা পড়ে আশাকর্মীরা। সেখানে স্লোগানও দিয়েছেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশাকর্মীদের বলেছেন, “রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চাইলে সেই ফাঁদে পা দেবেন না। আমরা আপনার সঙ্গে আছি। তবে রাজনৈতিক স্বার্থের জন্য কেউ আপনাদের ব্যবহার করলে সাবধান থাকতে হবে।”

Asha worker protest in Kolkata over allowance and incentive dues

আরও পড়ুনঃ ফের পিছোতে পারে SIR প্রক্রিয়া! সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশে অনিশ্চিত

আশাকর্মীরা ২৯ দিন ধরে কর্মবিরতি পালন করছেন (Asha Workers Protest)। তারা ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ কিছু দাবি নিয়ে আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বৈঠক হয়েছে কি হয়নি, তা এখনও জানা যায়নি। পথে আশাকর্মীদের আটকে রাখার অভিযোগও উঠেছে। উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক ও সভাপতিকে বাধা দেওয়ার অভিযোগ আছে। হোম অ্যারেস্টের অভিযোগও করেছেন আশাকর্মীরা।