ভোটের মুখে বড় পদক্ষেপ! হাই কোর্টে ছুটলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা, কেন?

Published on:

Published on:

Ashok Dinda moves Calcutta High Court over case details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের আগে নিজের বিরুদ্ধে ঠিক কতগুলো মামলা রয়েছে, তা জানতে এবার নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)। এই আবেদনের ভিত্তিতে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছে, আগামী বুধবারের মধ্যে জানাতে হবে দিন্দার বিরুদ্ধে রাজ্য পুলিশের অধীন এলাকায় মোট কতগুলি মামলা রয়েছে।

কতগুলি মামলা রয়েছে অশোক দিন্দার (Ashok Dinda) বিরুদ্ধে

হাই কোর্টে মামলার শুনানিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা এলাকায় অশোক দিন্দার (Ashok Dinda) বিরুদ্ধে একটি মাত্র মামলা রয়েছে। নিউমার্কেট থানায় গত বছরের অগস্ট মাসে সেই এফআইআর দায়ের হয়েছিল। এর বাইরে কলকাতা পুলিশের আওতায় আর কোনও মামলা নেই বলেও জানানো হয়েছে। তবে রাজ্য পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য আদালতে জমা পড়েনি।

কিন্তু হঠাৎ কেন নিজের বিরুদ্ধে মামলার সংখ্যা জানতে হাইকোর্টে গেলেন দিন্দা (Ashok Dinda), তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রত্যেক প্রার্থীকে নিজের হলফনামায় জানাতে হয় তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে। সেই কারণেই সম্পূর্ণ তথ্য জানতে প্রথমে পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় শেষমেশ আদালতের শরণাপন্ন হতে হয়।

Ashok Dinda declares himself BJP candidate from Moyna for 2026 Bengal polls

আরও পড়ুনঃ রাজ্যের আমলাদের বদলি নিয়ে বিতর্ক, হাইকোর্টে PIL দায়ের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

উল্লেখ্য, ময়না কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে আবারও লড়ছেন অশোক দিন্দা (Ashok Dinda)। ওই কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। এই পরিস্থিতিতে হলফনামা জমা দেওয়ার আগে নিজের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার সঠিক হিসাব জানতে চেয়েই আদালতে এই আবেদন করেছেন তিনি।