আবাস যোজনা নিয়ে কমল চিন্তা! তালিকা তৈরির সময়সীমা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Awas Yojana verification date extended till 15th August announced by CM Suvendu Adhikari
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কেন্দ্র ও রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কার্যত এই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন আবার যোজনা (Awas Yojana) সহ একগুচ্ছ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন তাঁরা।

আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Awas Yojana)

যৌথ সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “এদিনের বৈঠকে মূলত কৃষিক্ষেত্র, উদ্যান পালন, ফিশারিজ, প্রাণী সম্পদ বিকাশ নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিকশিত ভারত জি রাম জি ও লাখপতি দিদি সহ ৮০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর দিদি-বোনেদের নানা কল্যাণকর কর্মসূচি নিয়েও কথা হয়েছে”।

আরও পড়ুনঃ রেলগেটের যানজট অতীত! খড়গপুর ডিভিশনে তৈরি হচ্ছে ২১টি উড়ালপুল, কোথায় কোথায় জানুন

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের ৪টি জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। এই জেলাগুলি হল আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এর বাইরে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন দফতরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে রাজ্য সরকার যুক্ত হয়েছে।

এরপরেই আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সংক্রান্ত ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, “তালিকা তৈরির আগেই আবাস যোজনায় ১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ২৪০০ কিমি নতুন রাস্তার জন্য ১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।“

Awas Yojana

মুখ্যমন্ত্রী এদিন জানান, আবাস যোজনার ভেরিফিকেশন তথা তালিকা তৈরির সময়সীমা বাড়ানো হচ্ছে। আগে তা ২০ জুলাই অবধি ছিল। তবে বর্ষার জন্য তা বাড়িয়ে ১৫ আগস্ট অবধি করা হচ্ছে।

এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের উন্নয়ন নিয়ে বড় বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি জানান, বাংলার উন্নয়নে কোনও খামতি রাখবে না কেন্দ্র। ভারত সরকার ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে জানান তিনি।