আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে হলে এই ১১ পেশার একটিতে থাকতে হবে, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Published on:

Published on:

Ayushman Bharat who can apply for the benefits
Follow

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আয়ুষ্মান ভারতের সুবিধা কারা আবেদন করতে পারবেন (Ayushman Bharat)

আয়ুষ্মানকারী সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা (Ayushman Bharat)। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। কারা সুবিধা পাবেন তা আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানেন।প্রসঙ্গত রাজ্যের বিজেপি সরকার আসার আগে যে কথা দিয়েছিল সেই কথাই দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Ayushman Bharat who can apply for the benefits

আরও পড়ুন: দূরপাল্লার যাত্রীদের বড় সুখবর! কলকাতা থেকে ৪ শহরে বিলাসবহুল বাস, রইল ভাড়ার খুঁটিনাটি তথ্য

বাংলা পালাবদলের দেড় মাস পেরোনোর আগেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যুক্ত হয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যবাসী অনলাইনে আবেদন শুরু করেছেন। আবার সরকারের আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও অনেকে আবেদন করেছেন। তবে এই প্রকল্পে বাংলার কোন কোন মানুষেরা সুবিধা পাবেন তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আজকে প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হল।

১) সাফাইকর্মী, পরিচারক, হকার, ভ্যান-রিকশা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশান, নিরাপত্তারক্ষী-সহ মোট ১১ টি পেশায় যুক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বাকিরা এই সুবিধা পাবেন না।

২) বাড়িতে ২ চাকা বা চার চাকা গাড়ি থাকলে পাবেন না।

৩) সরকারি চাকরিজীবী বা তার পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। পাশাপাশি সরকারি পেশনভোগীরাও এই এই সুবিধা পাবেন না।

৪) যাদের মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।

৫) এছাড়াও ৫০ হাজার টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে? তাহলেও মিলবে না আয়ুষ্মান ভারত।

৬) পাঁচ একরের বেশি জমি রয়েছে? ট্রাক্টর রয়েছে? তাহলেও পাবেন না এই প্রকল্পের সুবিধা।

৭) এমনকি বয়স ৭০-এর কম হলে আবেদন করা যাবে না (Ayushman Bharat)।