বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস পড়তেই যুবশক্তি নিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে। কবে শুরু হবে এই প্রকল্পের আওতায় আবেদন? রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য ‘যুবশক্তি’ (Banglar Yuva Shakti) প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার কথা রাজ্য বাজেটে ঘোষণা করেছিল সরকার। সেই সময় বলা হয়েছিল, অক্টোবর থেকেই এই প্রকল্প শুরু হয়ে যাবে। তবে অক্টোবরের ৭ তারিখ হয়ে গেলেও পর্যন্ত এই নিয়ে কোনো সরকারি আপডেট নেই। পুজোর মাসে কি আদৌ টাকা মিলবে?
যুবশক্তি প্রকল্প নিয়ে চর্চা তুঙ্গে | Banglar Yuva Shakti
যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন “আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি, ৩০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্রাজুয়েট যুবকরা আর যারা গ্রাজুয়েট নন যারা নূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব তারা ২০০০ টাকা করে পাবেন।” ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য পোর্টাল তৈরি হয়েছে। তবে আবেদন সংক্রান্ত কোনো আপডেট আপাতত নেই।
বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষিত বেকারদের একটাই প্রশ্ন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তিনহাজার টাকা? অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হওয়ার কথা রাজ্যে। এর মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে সরকার তরফে জানানো হয়েছিল। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুজোর আগেই রাজ্যে এই বড় প্রকল্প চালু হতে চলেছে। তবে চলতি মাসে এই প্রকল্প চালু হলেও এই মাস থেকেই আর্থিক সহায়তা প্রদান কার্যত অসম্ভব বলে মনে করছে ওয়াকিবহাল।
উল্লেখ্য, বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা দেওয়া হবে যুবদের। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে পারবেন।

এই প্রকল্পের মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার, না জানলে অবশ্যই পড়ুন
এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। আরও জানানো হয়েছে, যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকা হবে বলে জানানো হয়েছিল।













