বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি গুলির মধ্যে অন্যতম ছিল বেকারভাতা বা যুবশক্তি (Banglar Yuva Shakti)। রাজ্যে বেকার যুবকদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদানের কথা জানিয়েছিল বিজেপি। রাজ্য বাজেট থেকেও ঘোষণা করা হয়েছিল, অক্টোবর থেকেই এই প্রকল্প শুরু হয়ে যাবে। তবে পুজো চলে এলেও কোনো আপডেট নেই রাজ্য সরকারের এই প্রকল্প (Government Scheme) নিয়ে।
যুবশক্তি প্রকল্প পুজোর আগে চালু হওয়ার সম্ভাবনা নেই | Banglar Yuva Shakti
অক্টোবর মাসের ১২ তারিখ হয়ে গেল। চলতি সপ্তাহেই পুজো। কিন্তু, এখনও যুবশক্তি নিয়ে জারি হয়নি কোনও বিজ্ঞপ্তি। সে কারণে সকলের মনে উঠেছে একটাই প্রশ্ন, কবে শুরু হবে এই প্রকল্পের আওতায় আবেদন? যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি, ৩০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্রাজুয়েট যুবকরা, আর যারা গ্রাজুয়েট নন তাঁরা ২০০০ টাকা করে পাবেন।’
বেশ কিছুদিন আগেই এই প্রকল্পের জন্য পোর্টাল তৈরি হয়েছে। তবে পোর্টাল থাকলেও আবেদন সংক্রান্ত কোনও আপডেট আপাতত নেই এই প্রকল্পে। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষিত বেকারদের একটাই প্রশ্ন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা? পুজোর আগে যাতে এই প্রকল্পের আওতায় সহায়তা প্রদান শুরু হয় সেই দাবি তুলছে বেকার যুবক-যুবতীরা।
শোনা যাচ্ছে, পুজোর পর চালু হবে যুবশক্তির পোর্টাল। যদিও এই নিয়ে কোনো সরকারি আপডেট আপাতত নেই। জানিয়ে রাখি, এই প্রকল্পের মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছিল সরকার।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য DA নিয়ে সিদ্ধান্ত! দিওয়ালির আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার
রাজ্যের ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে পারবেন বলে জানানো হয়েছিল বাজেটে। বলা হয়েছিল, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
এছাড়া আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন।














