ব্যাঙ্কে জরুরি কাজ? চলতি সপ্তাহে কোন দিন খোলা, আগে জেনে নিন

Published on:

Published on:

Bank Holiday cheak the list before visiting
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাসের শেষ সপ্তাহে লম্বা ছুটি পেতে চলেছেন ব্যাংকের কর্মচারীরা। কারণ চলতে সপ্তাহে ২৪ থেকে ৩০ আগস্ট এর মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে একাধিক দিন ব্যাংক বন্ধ থাকবে। এক নজরে দেখে নিন সেই ছুটির তালিকা (Bank Holiday)।

ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা (Bank Holiday)

২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি, ফার্স্ট ওনাম, মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে (Bank Holiday) । ২৮ আগস্ট রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holiday cheak the list before visiting

আরও পড়ুন: মাসের শেষে চড়ল সোনার দর! আজ কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

২৬ আগস্ট, ইদ-এ-মিলাদ, বারাওয়াফাত, মিলাদ-উন-নবি, তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ আগস্ট, দেশজুড়ে সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। সব ব্যাঙ্ক ওইদিন বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও আপনি অনলাইন অথবা ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন (Bank Holiday)।

প্রসঙ্গত পুজোর মুখে চরম ভোগান্তি হতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ধর্মঘট ডেকে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠনের যৌথমঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (UBFU)। ১১ সেপ্টেম্বর এই হরতাল করবে তারা। তবে দাবিদাওয়া মানা না হলে তারপর থেকে টানা ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে এই ইউনিয়ন। তিন দফায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।