বাংলা হান্ট ডেস্ক: জুন মাস শুরু হতে আর কয়েকটা দিন বাকি। তবে নতুন মাস শুরু হওয়ার আগেই ব্যাঙ্কের কোন দরকারি কাজ থাকলে তা আগেভাগেই সেরে নিন। কারণ জুন মাসে ব্যাঙ্কের বেশ কিছুদিন ছুটি (Bank Holiday) থাকবে। তাই ব্যাঙ্কে গিয়ে কাজ করতে অসুবিধা সম্মুখীন হবেন জনসাধারণ। অতএব এক নজরে দেখে নিন জুন মাসে জাতীয় ছুটি, আঞ্চলিক ও ধর্মীয় ছুটি র তালিকা একবার এক নজরে দেখে নিন।
জুন মাসে ১১ দিন বন্ধ ব্যাঙ্ক, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা (Bank Holiday)
ন্যাশনাল হলিডে ছাড়াও রাজ্যভিত্তিক কোনও না কোনও উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে। এই মাসেও সেরকম কিছু উৎসব রয়েছে। জুন মাসে সাপ্তাহিক ছুটি, জাতীয়, আঞ্চলিক এবং ধর্মীয় উৎসবের কারণে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)।

আরও পড়ুন: মরসুম ফুরোনোর আগে কাঁচা আম দিয়ে বানান ভিন্ন স্বাদের ডাল ফ্রাই, রেসিপি রইল
দেখে নিন জুন মাসে ব্যাঙ্কে যেতে হলে অবশ্যই আগে ছুটির তালিকা। ৭ জুন – রবিবার,১৩ জুন – দ্বিতীয় শনিবার,৪ জুন – রবিবার,২১ জুন – রবিবার,২৬ জুন – মহরম (বহু রাজ্যে),২৭ জুন – চতুর্থ শনিবার,২৮ জুন – রবিবার। এই ছুটির কারণে কয়েকদিন ব্যাঙ্ক শাখার কাজকর্মে প্রভাব পড়তে পারে। ফলে চেক ক্লিয়ারেন্স, নগদ জমা, ড্রাফট এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবায় দেরি হতে পারে।
তাছাড়া ১৫ জুন ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ।রাজা সংক্রান্তির কারণে ভুবনেশ্বরেও ব্যাঙ্ক বন্ধ থাকবে একদিন। পাশাপাশি ২৫ জুন মহরম উপলক্ষে বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই পরিষেবা সম্পূর্ণ ভাবে চালু থাকবে। ফলে, ডিজিটাল মাধ্যমে ব্যাঙ্কের কাজ করতে কোনও অসুবিধা হবে না (Bank Holiday)।














