আচমকাই বন্ধ বাস পরিষেবা! বারাসাত-বি গার্ডেন রুট নিয়ে দিনক্ষণ জানাল সংগঠন

Published on:

Published on:

Barasat Bus service on the B Garden route suspended
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকর্মা পূজা উপলক্ষে উনি সেপ্টেম্বর শনিবার বন্ধ থাকবে বারাসাত বি গার্ডেন বাস পরিষেবা (Barasat)। ২৪ ঘন্টার জন্য এই রুটের বাস পরিষেবা বন্ধ রাখা হবে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে সেইদিন খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে বাস সংগঠনের পক্ষ থেকে। এই কারণের জন্যই বছরের এই একটা দিন বাস বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনের নেতৃত্ব।

বারাসাত-বি গার্ডেন রুটে বাস বন্ধ, জানুন কবে (Barasat)

যদিও সপ্তাহখানেক ধরেই এই পোস্টার দাওয়া হয়েছে বারাসাত বি গার্ডেন বাসে (Barasat)। সমাজ মাধ্যমেও দেখা গিয়েছে এই পোস্টার। বারাসাত বি গার্ডেন বাস মজু্দুর সঙ্ঘ ও বাস মালিক সংগঠনের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যে।

Barasat Bus service on the B Garden route suspended

আরও পড়ুন: রোজকার দম বা ভর্তায় একঘেয়েমি? গোলমরিচ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন গাঁটিকচুর সুস্বাদু এই পদ

অপরদিকে এই বিষয়ে ভারতীয় মজদুর সংগঠনের সম্পাদক প্রণব দাস জানান, “সারা বছর কর্মীরা ডিউটি করে। এই একটা দিন প্রীতিভোজ উপলক্ষে পরিষেবা বন্ধ করে সকলে একটু আনন্দ করে, তাও সন্ধ্যার পরে কেউ বি-গার্ডেন এর দিকে চলে যেতে চাইলে চলে যাবে।”

এছাড়াও সংগঠনের কোষাধক্ষ্য মহম্মদ শরিফউদ্দিন আহমেদ জানিয়েছেন, রুটের যাত্রীদের আগে থেকে জানানো হয়েছে। একসপ্তাহ আগে থেকেই বাসে বাসে পোস্টার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত এই রূপে মোট ৫০ থেকে ৫৩ টি বাস চলাচল করে। তবে ১৯ তারিখ সব বাসে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর ২৪ পরগনা থেকে বাইপাস ধরে হাওড়া যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই বাসটি। সল্টলেকের অফিস পাড়ার বহু কর্মীরা এই বাসের উপর নির্ভরশীল হয়ে থাকেন।

তবে পুজোর দিন বাস পরিষেবা একেবারেই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। কিন্তু ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, তাই ওই দিন কোন সমস্যা থাকবে না বলেও জানানো হয়েছে (Barasat)।