রোজকার দম বা ভর্তায় একঘেয়েমি? গোলমরিচ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন গাঁটিকচুর সুস্বাদু এই পদ

Published on:

Published on:

Recipe delicious gati kachu dish with black pepper using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: গাঁটি কচু খেতে অনেকেই ভয় পান। কারণ খেলে পরেই গলা ধরে। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি অনেকেই সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজ রইল গোলমরিচ দিয়ে গাটিঁকচুর এই সুস্বাদু রেসিপিটি। যা আপনার মুখে অরুচি থাকলেও মুখে রুচি নিয়ে আসতে পারবে। দেখে নিন সেই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু গোলমরিচ দিয়ে গাটিঁকচু (Recipe)

আজকাল আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে বাড়িতে বাড়িতে রয়েছে ঠান্ডা জ্বর কাশি। এই জ্বর কাশি হওয়ার ফলে মুখে অরুচি লেগে রয়েছে অনেকেরই। তবে আজকে প্রতিবেদনে এমন একটি রেসিপি রইল যা আপনার মুখের অরুচি নিমেষে কাটিয়ে ফেলবে। দেখুন কিভাবে সহজে বানিয়ে ফেলতে পারবেন গোলমরিচ দিয়ে গাঁটিকচু। রেসিপি রইল (Recipe)।

Recipe delicious gati kachu dish with black pepper using just a few ingredients

আরও পড়ুন: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের পকেটে চাপ মধ্যবিত্তের! বাড়ল সোনার দাম, জানুন আজকের রেট

উপকরণ:

১টি বড় পেঁয়াজকুচি

৩-৪টি চেরা কাঁচালঙ্কা

৪-৫ কোয়া রসুনকুচি

সামান্য একটু ধনেপাতাকুচি

আধ চা-চামচ পাতিলেবুর রস

স্বাদমতো নুন

১ চা-চামচ ঘি

১ চা-চামচ সাদা তেল

প্রণালী: প্রথমে গাঁটিকচু ধুয়ে নিয়ে খোসা-সহ প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। কচু সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে দু’টি টুকরো করে নিন। এবার কড়াইয়ে সাদা তেল এবং ঘি গরম হলে দিয়ে দিন রসুনকুচি, পেঁয়াজকুচি। নুন দিয়ে হালকা ভাজা নিন। সেদ্ধ করে রাখা কচু দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর স্বাদমতো নুন যোগ করুন। আঁচ কমিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিয়ে যোগ করুন চেরা কাঁচালঙ্কা এবং ধনেপাতাকুচি। উপর থেকে ছড়িয়ে দিন গোলমরিচের গুঁড়ো, পাতিলেবুর রস। ভাল করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলেই তৈরি গোলমরিচ দিয়ে গাঁটি কচু (Recipe)।