বেলডাঙা অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? তদন্তে নামল NIA

Published on:

Published on:

Beldanga Chaos NIA Takes Over Probe
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বেলডাঙার (Beldanga Chaos) অশান্তি নিয়ে দীর্ঘ দিন ধরে ওঠা প্রশ্ন এবং বিতর্কের মধ্যেই বড়সড় মোড়। পুলিশি ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগ, আদালতের পর্যবেক্ষণ এবং কেন্দ্রের অবস্থানের পর এবার সেই ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেলডাঙা হিংসার ঘটনায় নতুন করে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।

বেলডাঙা (Beldanga Chaos) অশান্তি মামলার তদন্তভার নিল NIA

রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ ছিল, বেলডাঙার অশান্তির (Beldanga Chaos) ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ছিল। সেই প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, কেন্দ্র চাইলে এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA তদন্ত করতেই পারে। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেলডাঙার অশান্তির ঘটনার তদন্তভার গ্রহণ করেছে NIA। এই ঘটনায় নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে। সেই মামলার FIR কপিও ইতিমধ্যেই আদালতে জমা পড়েছে। তদন্ত শুরু করতে মুর্শিদাবাদে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

রাজ্য পুলিশের কাছে NIA আদালতের নির্দেশ

NIA তদন্তভার গ্রহণ করার পর রাজ্য পুলিশের কাছেও একটি নির্দেশ পাঠানো হয়েছে। শুক্রবার বিশেষ NIA আদালত রাজ্য পুলিশকে নির্দেশ দেয়, বেলডাঙার অশান্তি (Beldanga Chaos) সংক্রান্ত সমস্ত নথি এবং তথ্য যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।উল্লেখযোগ্য ভাবে, এই অশান্তির ঘটনায় আগেই মুর্শিদাবাদ পুলিশ ৩৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এবার সেই ঘটনাতেই নতুন করে মামলা রুজু করে তদন্তের দায়িত্ব নিল NIA। খুব শীঘ্রই গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে বিশেষ NIA আদালতে আবেদন জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেন আচমকা NIA তদন্ত?

সূত্রের খবর, বেলডাঙার অশান্তির (Beldanga Chaos) ঘটনায় কোনও গভীর ষড়যন্ত্র ছিল কি না, অথবা এর পিছনে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার যোগ রয়েছে কি না, সেই দিকগুলো খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে NIA।

অশান্তির সূত্রপাত কীভাবে?

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ঝাড়খণ্ডে এক বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। এলাকায় ভাঙচুর হয়, রেল অবরোধ করা হয়, জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখানো হয়। এমনকি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। এই ঘটনা নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল।

Humayun Kabir breaks silence on Beldanga protest

আরও পড়ুনঃ চাষিদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা! বাংলা শস্য বীমায় ২.৩৫ লক্ষ কৃষকের জন্য ৮০ কোটির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু যে মৃত্যুকে কেন্দ্র করে এত বড় অশান্তি, দিনশেষে সেই ঘটনার সত্যতা নিয়েই তৈরি হয় বড় প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু কোনও নির্যাতন, খুন বা অত্যাচারের কারণে হয়নি। বরং তিনি আত্মঘাতী হয়েছিলেন। এতে প্রশ্ন উঠছে ভুয়ো খবর রটিয়েই কি বেলডাঙায় অশান্তির (Beldanga Chaos) আগুন জ্বালানো হয়েছিল? নেপথ্যে কারা ছিল? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA।