বাংলা হান্ট ডেস্কঃ বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা (Bidhoba Bhata-Bardhokyo Bhata) একধাক্কায় ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গেই প্রতিবন্ধী ভাতাও বাড়ানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকেই বর্ধিত হারে অর্থাৎ ১৫০০ টাকা করে দেওয়া হবে। এই আবহে বাড়ি বসেই আবেদনকারীরা এই প্রকল্পগুলির (Government Scheme) স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
বিধবা ও বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক পদ্ধতি | (Bidhoba Bhata-Bardhokyo Bhata)
গত জুন মাসে আয়োজিত জনকল্যাণ শিবির থেকে অনেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার ফর্ম তুলেছিলেন। সেগুলি ফিল আপ করে জমা দেওয়ার পর আবেদন কোন পর্যায়ে রয়েছে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বহু আবেদনকারীর মনে। তবে তাঁরা চাইলে বাড়ি বসেই বিধবা, বার্ধক্য ও মানবিক ভাতার স্ট্যাটাস চেক করতে পারেন।
আরও পড়ুনঃ বিতর্কের মাঝেই মিড ডে মিল নিয়ে সুখবর! ডিম বাদ পড়ছে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই প্রকল্পগুলির স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে রাজ্য সরকারের Samarth পোর্টালে যেতে হবে। এখানে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ও ভিউ পেমেন্ট স্ট্যাটাস’ দেখা যাবে। সেখানে রাজ্য সরকারের সব প্রকল্পের নাম দেখা যাবে। সেখান থেকে নিজের প্রকল্প বেছে নিতে হবে।
বিধবা ভাতার স্ট্যাটাস চেক করতে হলে WCD Widow Pension, বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতে হলে WCD Old Age Pension এবং প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করতে হলে WCD Manabik অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘সার্চ ইউজিং’ অপশন থেকে মোবাইল নম্বর, আধার নম্বর ও বেনিফিশিয়ারি আইডির মধ্যে যে কোনও একটি বেছে নিয়ে সেটি দিতে হবে। সব শেষে ক্যাপচা কোড বসিয়ে দিলেই আবেদনের স্ট্যাটাস দেখা যাবে।

এদিকে তৃণমূল আমলে বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা মাসে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হত। তবে বিজেপি ক্ষমতায় আসতেই সেই অঙ্কটা ১৫০০ করে দেওয়া হয়েছে। রাজ্য বাজেটেই এই ভাতাগুলি ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ১ আগস্ট থেকে বর্ধিত হারে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।













