বাংলা হান্ট ডেস্ক : পুজোর মাসেই বদলে যেতে পারে এই ৫ রাশির ভাগ্য। অক্টোবরে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে জ্যোতিষশাস্ত্রের (Astrology) কোন কোন রাশির, জানেন? পুজোর মরশুমে আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে এই পাঁচ রাশির। বাঙালির কাছে অক্টোবর মানেই পুজোর মাস। দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথেই বাবা ভাঙ্গার নাম করে ছড়িয়ে পড়া ভবিষ্যৎবাণীকে ঘিরে তৈরি হয়েছে সকলের কৌতুহল। অক্টোবর মাসে পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য ধরা দেবে। তৈরি হতে পারে নতুন সুযোগ, আসতে পারে বড় সুখবর।
কারা কারা রয়েছেন জ্যোতিষশাস্ত্রের (Astrology) এই তালিকায় ?
মেষ রাশি : জানা যাচ্ছে, অক্টোবর মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস, সাহস এবং কাজ করার আগ্রহ অনেকটাই বাড়তে পারে। নতুন কোন কাজ শুরু করা কিংবা দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ আসতে পারে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি শেয়ারবাজার বা সম্পত্তির মতো পুরনো কোনও বিনিয়োগ থেকে আর্থিক লাভ হতে পারে বলেও ভবিষ্যদ্বাণীতে উল্লেখ রয়েছে। তবে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শও দেওয়া হয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের জন্য অক্টোবর মাসকে দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার সময় হিসেবে দেখা হচ্ছে। চাকরিতে বেতন বৃদ্ধি, নতুন দায়িত্ব অথবা সুবিধা পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। কারও ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। বড় কোনও বিনিয়োগ ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান করতে পারে এমন দাবিও রয়েছে। তবে আয় খরচ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পারিবারিক জীবনে সুখ ও স্থিতিশীলতা ফিরতে পারে বলেও এই জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে।
মিথুন রাশি: অক্টোবর মাসকে এই রাশির জন্য যোগাযোগ, নতুন সম্পর্ক এবং নতুন সুযোগের সময় হিসেবে তুলে ধরা হয়েছে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব তৈরি হতে পারে অথবা কোনও সৃজনশীল কাজ থেকে আর্থিক লাভ হতে পারে বলে দাবি করা হচ্ছে। ডিজিটাল ক্ষেত্র বা প্রযুক্তিনির্ভর কাজ থেকেও ভালো সুযোগ আসার সম্ভাবনার কথা বলা হয়েছে। দূরের কোথাও ভ্রমণ বা কাজের সূত্রে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। ব্যক্তিগত জীবনেও নতুন কোনও সম্পর্ক বা নতুন শুরুর সম্ভাবনার কথা রয়েছে এই ভবিষ্যদ্বাণীতে।
সিংহ রাশি: জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণীতে বলা হচ্ছে, অক্টোবর মাসে সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে। চাকরিতে পদোন্নতি, কোনও পুরস্কার বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। আয় বা ব্যবসার পরিমাণ বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে। নিজের দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কাজে লাগানোর সুযোগও আসতে পারে। তবে আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেদিকে নজর রাখতে বলা হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের।

আরও পড়ুন : GeM পোর্টাল থেকে কেনাকাটা বাধ্যতামূলক! ৩ মাসের ডেডলাইন বেঁধে বড় নির্দেশ অর্থ দফতরের
কুম্ভ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের জন্য প্রযুক্তি, AI বা নতুন ধরনের কাজের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে, পুরনো কোনও ধারণা বা পরিকল্পনা থেকেই নতুন আয়ের পথ খুলে যেতে পারে। নতুন প্রযুক্তি শেখা বা নিজের দক্ষতাকে অন্যভাবে কাজে লাগানোর সুযোগ আসতে পারে বলেও দাবি করা হয়েছে। সমাজসেবামূলক কোনও কাজ বা মানুষের সঙ্গে যুক্ত কোনও উদ্যোগ থেকেও অপ্রত্যাশিতভাবে উপকার পাওয়ার কথা বলা হয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক ও বিশ্রামের দিকেও নজর রাখতে বলা হয়েছে। ২০২৬ সালের শেষ কয়েকটি মাস এই রাশিগুলির জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারোর ক্ষেত্রে নতুন চাকরি, কারোর ক্ষেত্রে ব্যবসায় উন্নতি।













