বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছরই গ্রীষ্মের ছুটিতে ট্রেনে (Indian Railways) তুমুল ভিড় পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, গ্রীষ্মের ছুটি চলাকালীন মাতা বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে, উত্তর রেলের জম্মু বিভাগ একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতা-জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেসে একটি অতিরিক্ত স্লিপার কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা আগামী ২৫ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত বহাল থাকবে।
বড় পদক্ষেপ উত্তর রেলের (Indian Railways):
এই প্রসঙ্গে রেলের এক আধিকারিক জানিয়েছেন যে, গ্রীষ্মকালে যাত্রীর সংখ্যা বাড়ে। বিশেষ করে বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় বিপুল সংখ্যক মানুষের ভিড় পরিলক্ষিত হয়। এর ফলে ট্রেনের আসন দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং ওয়েটিং লিস্ট যথেষ্ট দীর্ঘ হয়ে যায়। তাই, অতিরিক্ত স্লিপার কোচ যুক্ত করা হলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কনফার্ম বার্থ পাওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়াও, ট্রেনে ভিড় কম থাকবে। যা সামগ্রিক সফরকে নিরাপদ ও আরামদায়ক করে তুলবে।

রেলের আধিকারিকের মতে, এই অতিরিক্ত কোচটি প্রতিদিন ওয়েটিং লিস্টে থাকা প্রায় ৭২ থেকে ৮০ জন কনফার্ম বার্থ দেবে। এর ফলে শেষ মুহূর্তে টিকিট বাতিলের সমস্যাও কমবে। এদিকে, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিৎ সিংঘল বলেছেন যে, ওয়েটিং লিস্টের ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে সম্পদ, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় দাপট আদানির! কোথায় দাঁড়িয়ে আম্বানি?
এর পাশাপাশি তিনি যাত্রীদেরকে তাঁদের বার্থের লেটেস্ট আপডেট জানতে নিয়মিত খোঁজখবর রাখতে অনুরোধ করেছেন। যাত্রীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করে তাঁদের টিকিটের স্ট্যাটাস জানতে পারবেন।
আরও পড়ুন: নিষিদ্ধ মাদক সেবন করেই খেলেছেন T20 বিশ্বকাপ? ডোপ টেস্টে ব্যর্থ হলেন পাকিস্তানের তারকা খেলোয়াড়
জানিয়ে রাখি যে, সাধারণ দিনগুলিতে কলকাতা-জম্মু এক্সপ্রেসে পর্যাপ্ত সিট থাকে। কিন্তু গ্রীষ্মের ছুটি এবং বৈষ্ণোদেবী যাত্রার মরশুমে যাত্রী সংখ্যায় যথেষ্ট বৃদ্ধি ঘটে। ওই সময়ে এই ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে, জম্মু বিভাগ অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে লাভবান হবেন যাত্রীরা।













