বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ফের একবার বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে (DA Case)। তবে এদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আদালত গঠিত মনিটরিং কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে।
DA মামলার শুনানি নিয়ে বিস্ফোরক আইনজীবী | Bikash Ranjan Bhattacharya
ডিজিটাল আকারে ওই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসাথে জানানো হয়েছে পরবর্তী শুনানির দিনক্ষণ। আর কী হল ডিএ মামলার সুপ্রিম শুনানিতে? এই বিষয়েই বক্তব্য রেখেছেন মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।
কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি ডিএ মামলার সুপ্রিম শুনানি নিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে শেষ শুনানির বিষয়ে বিকাশবাবু বলেন, “নতুন কিছু আপডেট নেই। শুনানির সময় বিচারপতিরা দেখলেন যে তাঁদের কাছে একটা রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টটা যেই মনিটরিং কমিটি তারা নিয়োগ করেছিলেন তারা দিয়েছেন সেই রিপোর্টের কপিটা বিভিন্ন পার্টিকে দেওয়া হয়নি।”
বিকাশবাবু বলেন, “বিচারপতিরা পুরোটা দেখে আমাদের যা বক্তব্য তা জানালে পরে বিচর্য হবে যে ওরা এখনও পর্যন্ত কনটেম্প্ট (অবমাননা) করেছে কী করেনি। সেই নিয়ে ১৮ তারিখে আবার শুনানি রয়েছে।” বর্ষীয়ান আইনজীবী আরও বলেন, “ডিএ দিতে হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সেই সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন কীভাবে দিতে হবে সেটা নির্ণয়ের জন্য কমিটি হয়েছে।”
সম্প্রতি, রাজ্যের কোষাগারের উপর প্রবল আর্থিক চাপ থাকায় এই মুহূর্তে সরকারি কর্মচারীদের ১০০ শতাংশ মহার্ঘ ভাতা একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টে দাবি করেছে রাজ্য। আদালতের কাছে কিছুটা ছাড় চেয়ে আপাতত ১৫ শতাংশ বকেয়া ডিএ ছাড় দেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি চেয়েছে রাজ্যের নয়া বিজেপি সরকার।

আরও পড়ুন: গোটা বিশ্বের বেশিরভাগ দেশ তার বিপক্ষে! এখন FIFA সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়ালো মেসির আর্জেন্টিনা
সেই ৮৫% ডিএ-র বিষয়ে প্রশ্ন করা হলে এদিন বিকাশবাবু বলেন, “সরকার কী বলেছে সেটা বিচার্য নয়। বিচার্য হল, সুপ্রিম কোর্ট কী বলেছে সেটা। সুপ্রিম কোর্ট যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর পালন না করতে পারলে জেলে যেতে হবে।”













