বাংলা হান্ট ডেস্কঃ এলপিজি সাবসিডির (LPG Subsidy) টাকা পেয়ে সুবিধা হয় বহু মানুষের। তবে আগামী ১ অক্টোবর থেকে সেই টাকা নাও মিলতে পারে। ইতিমধ্যেই এলপিজি সাবসিডির নিয়মে বড় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন (Biometric Aadhaar Authentication) না করলে ভর্তুকির টাকা আসা বন্ধ হতে পারে।
১ অক্টোবর থেকে কারা পাবেন না এলপিজি সাবসিডি? | (LPG Subsidy)
সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে, এবার থেকে এলপিজি সিলিন্ডারে সাবসিডি পেতে গেলে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক। ফলে এখনও যারা এই কাজ করেননি, তাঁদের আগামী ১ অক্টোবর থেকে ভর্তুকি যুক্ত দামে সিলিন্ডার পেতে এই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে।
আরও পড়ুনঃ এই ৮ ডকুমেন্ট না থাকলে হবে না যুবশক্তিতে আবেদন! বেকারভাতা নিয়ে বড় আপডেট জানুন
নতুন নিয়ম অনুযায়ী, এখনও অবধি যেসব গ্রাহক বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করেননি, তাঁদের গ্যাস সিলিন্ডার পাওয়া বন্ধ হবে না। শুধু আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে এলপিজি সাবসিডি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বর্তমান বাজারদরে তাঁদের সিলিন্ডার কিনতে হবে।
ভর্তুকিযুক্ত এলপিজি গ্যাসের সুবিধা যাতে সঠিক পরিবারগুলি পায় এবং বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে যাতে গৃহস্থালির সিলিন্ডারের ব্যবহার বন্ধ হয়, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি বৃহৎ অংশের এলপিজি গ্রাহক এই কাজ সেরে ফেলেছেন। গত ১৯ সেপ্টেম্বর অবধি প্রায় ৮৯.৯ শতাংশ গ্রাহকের বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন হয়ে গিয়েছে।
বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করার পদ্ধতি
এই প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহকদের কাছে একাধিক বিকল্প রয়েছে। তাঁরা চাইলে গ্যাস ডেলিভারির সময় এই কাজ করতে পারেন। পাশাপাশি এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বা অয়েল মার্কেটিং সংস্থার তরফে দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমেও এই কাজ করতে পারেন।

এলপিজি সাবসিডি পাওয়া চালু রাখতে গ্রাহকদের তড়িঘড়ি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। নাহলে আগামী ১ অক্টোবর থেকে বর্তমান বাজারদরেই তাঁদের সিলিন্ডার কিনতে হবে।














