বদলের পথে বিশ্ব বাংলা সরণির নাম! চৈতন্য মহাপ্রভুর নামে নতুন রাস্তার নাম কী হবে?

Published on:

Published on:

Biswa Bangla Sarani name changing to Chaitanya Mahaprabhu name
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরপরই কলকাতার সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম বদল করেছিল রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের নানা রাস্তার নামকরণ মূল্যায়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই বিশ্ব বাংলা সরণির (Biswa Bangla Sarani) নাম বদলাতে পারে। সূত্রের খবর, এই রাস্তার নাম চৈতন্য মহাপ্রভুর নামে করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বদলাতে চলেছে বিশ্ব বাংলা সরণির নাম | (Biswa Bangla Sarani)

সূত্র মারফত আরও জানা গিয়েছে, শুধু বিশ্ববাংলা সরণি নয়, এতদিন ধরে বিভিন্ন বিদেশি বা বামপন্থী নেতাদের নামে কলকাতার যেসব রাস্তার নাম ছিল, সেগুলিও বদলের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তাগুলির নাম বদল করে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহকদের নামে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে রেশন কার্ড! চালু রাখতে কী করতে হবে জানুন

বিশেষত কার্ল মার্ক্স বা লেনিনের নামে থাকা রাস্তাগুলির নাম বদলের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে খবর। এই বিষয়ে সরকারের দাবি, বাংলা তথা সমগ্র দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে এই বিদেশি ব্যক্তিত্বদের কোনও সরাসরি সংযোগ নেই। সেই কারণে তাঁদের বদলে এদেশের স্বাধীনতা সংগ্রামের অমর শহিদ ও বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নতুন নামের তালিকা বানানো হচ্ছে।

জানা গিয়েছে, শহর কলকাতা ও রাজ্যের নানা গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠানে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকির মতো বীর বিপ্লবী, ঐতিহাসিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাধু সন্ন্যাসীদের নাম গুরুত্ব পেতে চলেছে। নতুন প্রজন্ম যাতে রাজ্যের সংস্কৃতি, ইতিহাস ও দেশপ্রেমের ঐতিহ্যকে সঠিকভাবে চিনতে পারেন সেই জন্য এই উদ্যোগ।

সোমবার কলকাতা পুরসভার রোড রি-নেমিং কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ জানান, তাঁদের কাছে কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব এসেছে। সেই তালিকায় বিশ্ব বাংলা সরণি, কার্ল মার্ক্স সরণি, লেনিন সরণির নাম রয়েছে। পাশাপাশি বিনোদ মেহতার নামে রাস্তার নাম করার প্রস্তাবও রয়েছে বলে জানান তিনি।

Biswa Bangla Sarani

কোনও রাস্তা বা জায়গার নাম বদল করা হলে ঐতিহাসিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেসব রাস্তার নাম বদলাবে, সেগুলির নতুন নাম ভারতীয় মনীষীদের নামেই হবে বলে জানিয়েছেন কার্তিক মহারাজ।