বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে জোরকদমে চলছে প্রচার। নির্বাচনী প্রচারে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় রাজনৈতিক দলগুলোকে।এমনকি দলের প্রচারে বেরিয়ে নিজেদের মন্তব্যের ওপর লাগাম টানতে হয়। সেই নিয়মের অন্যথা হলে দলগুলি কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ করতে চলেছে বিজেপি (BJP)।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য (Kalyan Banerjee)
তৃণমূল সংসদের বিরুদ্ধে নিজের মন্তব্যের মাধ্যমে প্ররোচিত করার অভিযোগ উঠেছে। কল্যাণের এহেন আচরণ নির্বাচনী আদর্শ লঙ্ঘন করে বলে সোচ্চার হয়েছে বিজেপি। তৃণমূল সাংসদ এর বক্তব্য শুধু অবমাননা কর নয় বরং হিংসাত্মক ইঙ্গিত বহন করে বলেই মত। এই প্রসঙ্গে বিজেপি সংশ্লিষ্ট ভিডিওটি সেন্সর করার দাবিও তুলেছে।
নির্বাচন কমিশনের উদ্দেশে পাঠানো চিঠিতে বিজেপি জানিয়েছে, ভবিষ্যতে যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্য নেতারাও এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গত, দলীয় প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্বকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।”
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ আরও কিছু শব্দ ব্যবহার করেন, যা রাজনৈতিক মহলে রুচিহীন বলেই বিবেচিত হয়েছে।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রবিবার নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়, যেখানে
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের ভিডি লিঙ্ক সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন : বিরাট সুখবর ! ভারত সরকারের অধীনে ইন্টার্নশিপের সুযোগ, পাবেন মাসিক স্টাইপেন্ড
কমিশনের দারস্থ হয়ে বিজেপির তরফে চিঠিতে বলা হয়েছে, “এটা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তৃণমূলের একজন সাংসদের মুখের ভাষা। এটা তৃণমূলের সংস্কৃতিকেই তুলে ধরছে।” এই অভিযোগটি নির্বাচন কমিশনে দাখিল করেছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তাঁর দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বক্তব্য ঘৃণাত্মক এবং উস্কানিমূলক।











