অভিষেকের বিরুদ্ধে দায়ের লিখিত অভিযোগ

Updated on:

Updated on:

BJP files complaint over Abhishek Banerjee's objectionable remarks
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের প্রাক্কালে রাজ্যের রাজনীতিতে অভিযোগের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। একে অপরের বিরুদ্ধে সরব শাসক ও বিরোধী শিবির। এই আবহেই পূর্ব বর্ধমানের রায়নার একটি জনসভায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যার জেরে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে অভিযোগ

বিজেপির পক্ষ থেকে কমিশনের কাছে পাঠানো অভিযোগপত্রে জানানো হয়েছে, রায়নার সভায় অভিষেক যে ভাষায় বক্তব্য রেখেছেন, তা অত্যন্ত আপত্তিকর এবং প্ররোচনামূলক। তাদের দাবি, এই ধরনের মন্তব্যের ফলে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও প্রভাবিত হতে পারে।

রায়নার ওই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে উদ্ধৃত করে বিজেপি তাদের চিঠিতে উল্লেখ করেছে, “প্রথম দফায় উত্তর দিক থেকে জঙ্গলমহল পর্যন্ত যেখানে যেখানে ভোট হবে, সেখানে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত ও পা ভেঙে দাও। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় তাদের ঘাড় ও মেরুদণ্ড ভেঙে বলো ‘বলো হরি, হরি বল, বহিরাগতদের খাটে তোল’ বলে বিদায় করে দেব।”

এই বক্তব্যকে ঘিরে বিজেপির অভিযোগ, এ ধরনের ভাষা কেবলমাত্র রাজনৈতিক সমালোচনার সীমা অতিক্রম করেছে তা-ই নয়, এর মাধ্যমে একটি ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, এই ধরনের বক্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং ভোটের পরিবেশকে অশান্ত করে তুলতে পারে।

BJP files complaint over Abhishek Banerjee's objectionable remarks

আরও পড়ুন : দিনভর কাটল এজলাসে, প্রচার ছেড়ে হাইকোর্টেই বসে রইলেন অভয়ার বাবা মা, কিন্তু কেন?

এছাড়াও, অভিযোগপত্রে মমতা ব্যানার্জীর কিছু বক্তব্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিজেপির দাবি, শাসক দলের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে এমন বার্তা দিচ্ছেন, যা কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। এর ফলে ভোটের আগে এবং পরবর্তী সময়েও হিংসার সম্ভাবনা তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও বিজেপির অভিযোগ, এতসব অভিযোগ সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি।