বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে এদেশের অধিকাংশ বাড়িতেই এলপিজি সিলিন্ডারে (LPG Cylinder) রান্না হয়। ফলে রান্নার সময় হঠাৎ করে সিলিন্ডার শেষ হয়ে গেলে বেশ সমস্যায় পড়েন গৃহিণীরা। সেই সময় গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) কেনার মতো পর্যাপ্ত টাকা না থাকলে সেই সমস্যা আরও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ভীষণ কাজে আসতে পারে ভারত গ্যাসের মাইক্রোফাইন্যান্স সুবিধা।
সুদ ছাড়াই লোনে গ্যাস সিলিন্ডার | (LPG Cylinder)
সম্প্রতি ভারত পেট্রোলিয়াম এলপিজি তাঁদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এলপিজি রিফিলের জন্য সর্বাধিক ৬০০ টাকা অবধি মাইক্রো লোন নেওয়া সম্ভব। এই পরিষেবার মাধ্যমে প্রয়োজনের সময় গ্যাস সিলিন্ডার বুক করা যেতে পারে। পাশাপাশি কোনও সুদ ছাড়া কয়েকটি সহজ কিস্তির মাধ্যমে এই টাকা পরিশোধ করা যায়।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের দেওয়া হবে শিক্ষামূলক ট্যাব! মোবাইলের আসক্তি কমাতে বড় পরিকল্পনা রাজ্যের
এই লোনের সবচেয়ে বড় সুবিধা হল, একসঙ্গে পুরো টাকা দিতে হয় না। ঋণগ্রহীতা কয়েকটি সহজ কিস্তি এই টাকা পরিশোধ করতে পারেন। পোস্টে জানানো হয়েছে, বাই নাও, পে লেটার মডেলের উপর ভিত্তি করে এই পরিষেবা তৈরি করা হয়েছে।
এছাড়া এই লোন নিলে ঋণগ্রহীতাকে কোনও সুদ গুনতে হয় না। ১০০ টাকা করে ৬টি সহজ কিস্তিতে সাপ্তাহিক ভিত্তিতে টাকা পরিশোধ করা যায়। এখন প্রশ্ন হল, কারা এই সুবিধা পাবেন?
সব এলপিজি গ্রাহকদের জন্য এই সুবিধা প্রযোজ্য নাকি নির্দিষ্ট মাপকাঠি রয়েছে? এই বিষয়টি এখনও পরিষ্কার নয়। সেই কারণে ইচ্ছুক ব্যক্তিরা চাইলে ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এই বিষয়ে বিশদে জেনে নিতে পারেন।

এলপিজি সিলিন্ডার হঠাৎ শেষ হয়ে গেলেও তা সঙ্গে সঙ্গে কেনার মতো টাকা অনেক সময় থাকে না। এই পরিস্থিতিতে ভারত গ্যাসের এই মাইক্রোফাইন্যান্স সুবিধা অনেকটা কাজে আসতে পারে। এর ফলে বহু এলপিজি গ্রাহকের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।













